অহিংস অসহযোগে যে কিছু হবে না, তা এই দল উপলব্ধি করেছিল । তবুও কংগ্রেসকে যথাসম্ভব খোলস হিসাবে ব্যবহার করা হচ্ছিল। যাহোক, এত বড় পরিকল্পনার জনা বহু অর্থের প্রয়োজন । সে জন্য বিভিন্ন ব্যাংকের দায়িত্বশীল কম'চারীদের ভেতর থেকে কিছু কিছু কর্মী রিক্রুট করা হয়েছিল । একটি রুটিশ ব্যাংকেও কয়েকজন কমী ছিল। ব্যাংকটি ছিল ডালহৌসী স্কোয়ারের পূর্ব দিকে । এই ব্যাংকে এক মাড়োয়ারী ব্যবসায়ীর হিসাব থেকে পঞ্চাশ হাজার টাকা তুলতে ওদের এক মাড়োয়ারী দারোয়ান আসে । দারোয়ানকে টোকেন দিয়ে তাকে দেড় ঘন্টা পরে আসতো বলা হয়। ইতিমধো -চেকটি চলে যায় বাইরে! আপার সার্কুলার রোডে এক কলেজে একজন কেমিম্ট ছিলেন আমদের লোক। তিন রাসায়নিক প্রক্রিয়ায় টাকার অংকটা বেমাল্ম বদলে ৫০ হজারের বদলে আড়াই লাখ করে দিলেন । এবং দারোয়ান তার টাকা নিয়ে নিশ্চিন্ত মনে চলে গেল ঘটনাটা প্রায় দইমাস টাকার মালিকের নজরে পড়েনি ' যখন সে জানতে পারলো তখন সারা শহরে হুলস্হ্ল পড়ে গেল। পলিশ সন্দেহ করলো এটা সন্ত্রাসবাদীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাকাতি ছাড়া আর কিছু নয়। তাই ওটার নাম দিল ব্যাংক প্রতারণা মামলা । ১৯৩৪ সাল । ডিসেম্বর মাসের শেষাশেষি অনেক রাত্রে অফিস থেকে ফিরে নাকে-মুখে গৃঁজে লেপ ম্ড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম তাড়া- তাড়ি কিছু হবে, কোন বিপদ আসবে তা মনে হয়নি । তাই নিশ্চিন্তেই ঘৃমিয়ে পড়ি। শেষ রাতে ঘন ঘন দরজায় ধাক্কা পড়ায় ঘম ভেঙ্গে গেল । লেপ ছেড়ে বিরন্ত হয়ে রুক্ষ কন্ঠে জিজ্ঞাসা করলাম ঃ কে? ততোধিক রুক্ষ কন্ঠে জবাব এল ঃ$ শীগগীর দরজা খুলুন! পুলিশ । পুলিশ ! একট, ঘাবড়ে গেলাম । তাহলে নির্মলের কথাই ঠিক পুলিশ জাল ফেলতে শুরু করেছে । বিলম্ব করে লাভ নেই। গায়ে খদ্দরের মোটা চাদরটা জড়িয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দিলাম । দরজা খুলে দেখলাম এলাহী কান্ড । রাস্তায় পুলিশ গিজগিজ করছে । বাড়ীর চৌহদ্দি তারা ঘিরে ফেলেছে । আর আমার সামনে দাড়িয়ে ঘোর কৃষ্ণ বর্ণ বিপুল দেহা, প্রখর শ্যেনদ্্টিসম্পন স্পেশাল ব্রাঞ্চের সহকারী ইতিহাস কথা কয় ১৪৩ www.icsbook.info
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।