ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

লোকটি দেখাতে রাজী হলো । বলল, এখানে একটাই আছে। এখুনি দেখাচ্ছি । এই বলে সে ভিতরে গিয়ে কাগজে মোড়া একটা আনকোরা নতুন রিভলভার এনে আমার হাতে দিল । বলল ঃ বাব.জী আগে এর কিমত বহুত ছিল, লেকিন এখন সরকার কি এক কান্‌ন জারী করেছে, ধরা পড়লেই একেবারে ফাঁসী নয় কালাপানী । বুঝলাম ও নতুন সুপরেসান অফ টেরোরিম্ট আউটরেজেস অরডিনেন্স-এর (সন্তাস- বাদ দমন) কথা বলছে। যাহোক, ঠিক হলো, আটটি রিভলভার ও চারটি আট চেম্বারের সিস্তল এবং প্রত্যেকটির সঙ্গে একশ করে গুলি দেবে । মোট তিন হ।জার টাকায় রফা হলো। দেনা পাওনার তারিখ ঠিক করে এবং নগদ সামান্য কিছু টাকা অগ্রিম বায়না করে ওখান থেকে বিদায় নিলাম । রাত্রে “ ফরোয়াড” ’* অফিসে গিয়েছি । বন্ধু নির্মল সেন কেম্যনিষ্ট নেতা শ্রী নিরঞ্জন সেনের ছোট ভাই) বললো ঃ কয়েকদিন একটু ঘোরা- ফেরা বন্ধ কর। পুলিশ হিন্দুসহান রিপাবলিকান আমীর কমীদের সন্ধানে হনে কুকুরের মত ঘুরে বেড়াচ্ছে । বাংলার বাইরে ধরপাকড় শুরু হয়ে গেছে । ইউপিতে অর্জন অরোরা, বাজপেয়ী ও লীলা কাম্বলেকে গ্রেফতার করেছে । কি এক ব্যাংক ডাকাতির অভিযোগে ওদের ধরেছে। 3 কথাটা শনে একটু ঘাবড়ে গেলাম । কিন্তু ঘথাসম্ভব চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম £ তুই জানলি কি করে? খবরের কাগজে তো বেরোয়নি। *“ আমাদের ইন্টেলিজেন্স-এর ঘোষ একটু আগে বলে গেল। নীহার ঘোষ স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা ছিল । কিন্তু আমাদের এজেন্ট হিসাবে সে কাজ করতো । পুলিশকে সে যে তথা সরবরাহ করতো তার চেয়ে অনেক বেশী খবর আমাদের জানাতো । কাজেই তার কথা অবিশ্বাস করার মত নয় ॥?? নতুন করে দূর্ভাবনায় পড়লাম। ব্যাংক ডাকাতির কথা বলছে। কিন্তু আসলে ওটা ডাকাতি ছিল না। বরং দন্ডবিধিতে ওটাকে প্রতারণা বলা চলে ৷ ব্যাপারটা খুলেই বলি। সারা ভারতে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নেয়া হচ্ছিল হিন্দৃক্হান রিপাবলিকান আমির নেতৃত্বে । কংগ্রেসের ১৪২ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।