দেখা হবে। অফিস মানে “ ফরোয়ার্ড ** অফিস। হর্ষ আমার সঙ্গে ফরোয়াডে চাকরি করে! আমরা দুজনেই সাব-এডিটর } কড়েয়া রোডের বাসায় গিয়ে দেখি একখানা জরুরী পত্র এসে পড়ে আছে। লিখেছেন দিদি। দিদি অর্থাৎ কল্যাণী দাস। ইনি গভর্নর জ্যাকসনকে বিশ্ববিদ্য।লয় সিনেটে গুলি করতে গিয়ে ধরা পড়া বীনা দাসের (পরে বীনা ভৌমিক ) বড় বোন । ইনিও হোসনে আরার সঙ্গে রাজ-বন্দিনী ছিলেন। তার সঙ্গে বিকেলে একডালিয়া রোড, বালীগঞ্জে দেখা করতে গেলাম। ওর কাছে খবর পেলাম যে ম্কুল ভট্টাচার্য নামে আমাদের দলের একটি ছেলে কয়েকটি রিভলভারের সন্ধান এনেছে । যদি কিনতে চাই, তাহলে পরখ করে দেখতে পারি । অস্ত্রের প্রয়োজন অনেক। টাকাও আছে। কাজেই রাজী হয়ে গেলাম । ঠিক করে এলাম পরের দিন বালীগঞ্জ রেল স্টেশনে মুকুল আমার সঙ্গে দেখা করবে, তারপর পরের প্রোগ্রাম ঠিক হবে। পরের দিন মুকুলের সঙ্গে যথাস্হানে দেখা হলো । সে আমাকে কলকাতায় প্রেমচাদ বড়াল ন্ত্রীটের একটি বাড়ীর দোতলায় নিয়ে তুললো । | মুকুল বলেছিল, এই বাড়ীর নীচতলার বাসিন্দা হল জ্ালানী কাঠের দোকানদার । আর উপরতলায় থাকে এক মুসলমান ফলওয়ালা । শিয়ালদহের মোড়ে ওর দোকান আছে। এই দোকানী কিছু জিনিস এনেছে উপজাতি এলাকা থেকে । এখন দরে পোষালে আমরা নিতে পারি। আমরা আলাপ করছি! এমন সময় পাশের ঘর থেকে সেই ফলওয়ালা আমাদের সামনে এসে বেশ খাতির করে বললো, আদাব আরজ, বাব্ুজী । লোকটা আধা বয়েসী, দাড়ি আছে। অবশা তা মেহেদী দিয়ে লালচে করে রেখেছে । মাথায় লাল রঙ্গের ফেজ (তুকাঁ টুপী) আর কাধে একটা ছাপা রুমাল জাতীয় কাপড় ॥ মুকুল কথা পাড়লো, জিনিসগুলো আমাদের যদি দিতে চান তাহলে দেখাতে হবে। পরে দাম ঠিক করা যাবে ।- ইতিহাস কথা কয় ১৪১ www.icsbook.info
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।