ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

হাড়োয়া থানার কাছে, একটি বাড়ীতে নজর-বন্দী করে রাখা হয়েছে. বিধ সেনকে । সে চট্টগ্রাম অস্ত্রাগার মামলার আসামী ছিল, কিন্ত বয়সে খুব ছোট এবং তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণাদি না পেয়ে তাকে বিনা বিচারে বন্দী করে রাখা হয়। আমি গ্রামের বাড়ীতে এসেছি জানতে পেরে সে খবর পাঠালো যে চাটগার এক লোহার দোকানদা"রর কাছে সুটকেস বোঝাই ডাইরী রাখা আছে। সেগুলি যেন নিয়ে আসাহয়। আর সম্ভব হলে কোলকাতার সেম্টপল কলেজ হোস্টেলে অম্ৃতাঙ্কর সেনের কাছে যেন পে" ছে দেয়া হয়। অমৃতাঙ্ছুর বিধূ সেনের খড়তুতো ভাই। ডাইরীগুলো খুবই জরুরী এবং অগ্রাগার লুন্ঠনের ইতিহাস আনু- পুবিক লিখিত আছে এই ডাইরীতে, কাজেই, এগুলি উদ্ধার করা খুবই প্রয়োজন । তাই কালবিলম্ব না করে চাটগায় রওনা হলেম। টাটগায় লোহার দোকানদার সামান্য জিজ্ঞাসাবাদের পর সুটকেসটি আমার হাতে তুলে দিলো । কলকাতায় যাওয়ার পথে বিপদ কম নয় । তখনও যাত্রীদের মধ্যে মাঝে মাঝে তল্লাশী চলছে। পুলিশ যদি সন্দেহ বশে আমার জিনিষ তল্লাশী করে আর ডায়রীগুলো ধরা পড়ে, তাহলে নির্ঘাৎ দ্বীপান্তর বাস । একজন বন্ধু বুদ্ধি দিলেন যে, সুটকেশটি ফেলে দিয়ে একটি লুঙ্গির মধ্যে কাগজ জড়িয়ে বেশ খানিকটা শুটকী মাছ আর তার মধ্যে ডাইরী বেধে নিয়ে ট্রেনের তৃতীয় শ্রেণীর কামরায় লূঙ্গি পরে উঠে পড়। আর ট্রেনের কামরায় বাণ্কের উপরে সটান শৃয়ে পড়ে সফর করো, . ঘমেও তোমার কাছে ঘেঁষবে না। বন্ধুর কথামতো কাজ করলাম । তবে চদপ,র থেকে গোয়ালন্দ পর্যন্ত শ্টীমারে উদ্বেগের মধ্যে কাল কাটাতে হয়েছে। সংকট বাধলো কলকাতায় গিয়ে । এই ডাইরী নিয়ে রাখবো কোথায় £ কড়েয়া রোডের বাসায় রাখা নিরাপদ নয় ৷ সেখানে পুলিশের শ্যোন দৃষ্টি । শ্যামবাজারের হর্ষ ঘোষের বাসা অপেক্ষাকৃত নিরাপদ । একখানা ট্যাক্সি নিয়ে শিয়ালদহ থেকে রওয়ানা হলাম হর্ষ ঘোষের বাড়ীর উদ্দেশ্যে ! ট্যাক্সিচালক শ্টকী মাছের গন্ধে যেন পাগল হয়ে ইতিহাস কথা কয় ১৩৯. www.icsbook.info

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।