জিজ্ঞাসা করলাম, এত রাতে, এই ছদাবেশে আর এসব জিনিস নিয়ে কোন সাহসে বেরুলে অনিমাদি 2 অনিষ'দি অর্থাৎ ডঃ অনিমা ভাদরী আগে কংগ্রেসের একজন কমা ছিলেন। বহর দুই হলো হিন্দস্থন রিপাবলিকান আমিতে যোগ দিস্কে- ছেন। ক্যামবেল মেডিক্যাল স্কুল থেকে লাইসেন্স পাওয়ার পর প্রাকটিস করছেন না। তবে দগীয় ছেলেমেয়েদর অসূখ-বিসূখে তিনি চিকিৎসা করে থাকেন। দুষ্ট, ছেলেরা বলতো, অনিমাদির ওষধ খেলে অসুখ মোরসী পাটা নিয়ে থেকে যায়। দীর্ঘাঙিগনী অনিমাদির স্বাস্থা ভাল হলেও চেহারার দিক থেকে বলা যয়ষে. দলের কারুর চিন্ত বিচলিত হবার সম্ভাবনা ছিলনা । তবে পুলিশের পক্ষে সনাক্ত করণের একটা বড় প্রমাণ ছিল তার বামগণ্ডে একটা গভীর ক্ষত চিহচ। এহেন অনিম''দর এত রাতে আসার কারণ জানতে চাওয়ায় তিনি বললেন, দাদা পাঠিয়েছেন এই জিনিস দুটো সামাল দিয়ে রাখতে ৷ কু'মলা অপারেশন থেকে ফিরে এসেছে । এখানে বলে রাখা দরকার, দাদা বলতে অনিমাদি ডঃ চারু বন্দো- পাধ্যায়কে, আর জিনিস বলতে আগ্নেয়াস্ত্র বোঝাতে চেয়েছে। সবইত বুঝলাম এখন তোমার যাবার উৰায় কি? এত রাতে গাড়ী, রিকশা কিছুইত পাবে না। বললেন, ভয় নেই, ঠিক আধঘন্টা পরে একটা ট্যাক্সি এখানে আসবে । আমাদের দলের লোক, ভগত সিংহের আত্মীয় । এর মধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেল। অস্ত্রগুজি ঠিক জায়গায় পাচার করা হয়েছে । কিছু অস্ত বিভূতি বন্দোপাধ্যায় ও দীনেশ মজুম- দারকে দিতে হবে। দীনেশ তখন পলাতক । অস্ত্রণস্র তখন আমার দেশের বাড়ীতে রয়েছে আমার স্ত্রীর হেফাজতে । সেও সদ্য জেল ফেরত । কাজেই পুলিশ অহরহ তার তত্বতল্ল'শ নিয়ে যায়। তার পিছনে গ্রামে যে পুলিশ চর লাগিয়ে রাখেনি তা কে বলবে। তবৃও দীনেশকে ছদ্মবেশে নিয়ে গ্রামের বাড়ীতে গেলাম। এবং তাকে একটি পিস্তল দিয়ে রাতের আধারে বশীরহাটে পাঠিয়ে দিলাম। সে তার বোনের বিয়েতে না গেলে নাকি মরে গিয়েও তার আত্মা তৃপ্তি পাবেনা) দীনেশের কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় ! সেকথা এখন নয়। ইতিহাস কথা কয় ১৩৫ www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।