১৯৩৪ সালের গোড়ার দিকের ঘটনা । সৈয়দ জালালুদ্দীন হাঘেমী ত বাসায় একটা কামরা দখল করে আছি। না, ভাড়া দিয়ে নয়, বিনা আন্তঃপ্রাদেশিক ভাড়ায় এবং বিনা খরচে খাওয়াটাও চলে ওর ওপর দিয়ে। ষড়যন্ত্র মামলা তিনি আম'য় ভালবাসতেন বলে তার ওপর নানারকমের বে'ঝা চাপানোর ছাড়পন্ত যেন আমি পেয়ে গিয়েছিলাম । হাশেমী সাহেব কলকাতা কর্পোরেশনের অল্ডারম্যান, বঙ্গীয় আইনসভার ডেপুটী স্পীকার বং কংগ্রেসের একজন জবরদস্ত নেতা । সবার উপর সুভাষ চন্দ্রের ঘনিষ্ঠ সহকমী । সে কথা যাক, জানুয়ারীর শীতের রাত। সবেম'নতর অফিস থেকে ফিরে রাতের আহার শেষ করে বিছানায় দেহ এলিয়ে দিয়েছি । রাত তধন প্রায় একটা । লেপ মুড়ি দিয়ে ঘুমাবার পায়তারা করছি, একট, তন্দ্রাও এসেছিল । এমন সময় দরজায় ঘা পড়লো, ঠক্ ঠক্ ঠক । দরজা খুলতেই দেখি এক শিখ যুবক । খোলা দরজা পেয়ে সে তীরের মত প্রবেশ করলো । এত রাত্রে কেন এই শিখ যুবক, কিছু ঠাহর করতে পারলাম না, খবই বিব্রত বোধ করতে লাগলাম । বাড়ী- তেও অপর কেউ নেই। হাশেম: দাদা কি কাজে সাতক্ষীরা গিয়েছেন । ঘরের দরজা আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। এখন ভিতরে আমিও আগন্তক। হঠ!ৎ সে কে।মর থেকে দুই হতে দুইটি রিভলভার বের করে অস্পুউ স্বরে বলল, “হ্যান্ডস আপ ।” ভীত সন্ত্রস্ত আমি দুহাত মাথার উপর তুলতে দেখি আগন্তক মূখ চেপে হাসছে, আর চাপা মুখের ফাক দিয়ে তার সামনের দুটো দাত দেখা যাচ্ছে। একটি দাত পোকায় খাওয়া, তাই কালো দেখাচ্ছে। দেখেই আমার মনে পড়লো এক কমরেডের কথা । অমনি আর একবার তার অবয়বের দিকে লক্ষ্য করে চিনে ফেললাম এই নকল শিথকে। তার মাথায় প্রাগড়ী আর দাড়ি ধর টান দিতেই সে খিল- খিল করে হেসে উঠে বললো £ বডড ভয় পেয়ে গিছলে, হয়তো আর একট. হলে হাট'ফেন করতে, তাই না? তার উপর যা রাগ হচ্ছিল, কিন্তু রাগের স্থান দখন করলো কৌতুহল । ১৩৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।