15ষের ফসলের অর্ধেক দিত জমিদারকে : কমে এদের শোষনর জনা মহাজনের ও আবিভ্ভাব ঘটে। জমিদার ও মহাজন শ্রেণীয় শোষনের বিরুদ্ধে মোপলা কৃষকরা ক্রমে সংঘবদ্ধ হয়। তাদের শোষক্রূপে দেখা দেয় ইংরেজ সরকার, হিন্দু জমিদার ও মহাজন । এই তিন শক্তির অত্যাচার ও শোষনের বিরদ্ধে মোপলারা রূখে দীড়ালো। চাষীরা বিদ্রোহের পতাকা তুলে ধরলো । মালাবালের ওয়াল্ভানাদ ও এরনাদ তাল্কের ( বর্তমান কেরালা) দশ লক্ষ মোপলা চাষী কেবল মাব্র লাঠি, বল্পম ও তরবারি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে ইংরেজ ও জমিদারদের বিরদ্ধে । সময়টা ১৮৪৩ সাল। ইংরেজ সরকার জমিদার-মহাজনদের রক্ষার জন্য দলে দ:ল সৈন্য ও পূলিশ পাঠালো । বন্দুকের সামনে টিকতে না পেরে মোপলারা বনে জঙ্গলে পাহাড়ে থ্রালিয়ে যায়। পুলিশ ও সৈন্যরা মোপলাদের জীর্ণ কুঠীর গুলি ভেঙ্গে চুরমার করে । তবু মোগলারা হাল ছাড়েনি। তারা বনে জঙ্গলে লুকিয়ে থেকে গেরিলা যদ্ধ চালাতে থাকে । দীর্ঘ এক বহর ধরে এই যুদ্ধ চলে! এই যৃদ্ধে বহু মোপন্লা চাষী প্রাণ হারায় । শেষ পর্যন্ত সরকারী পুলিশ ও সৈন্যদের মোকাবিলায় মোপলারা পরাজয় বরণ করতে বাধা হয়। এর পর থেকে মোপলাদের বিরুদ্ধে বৃটিশ ও ভারতীয় জমিদার শ্রেণীর অত্যাচার অব্যাহত গতিতে চলতে থাকে । ভিতরে ভিতরে সারা দক্ষিণ ভারত জুড় বিদ্রোহের আগুন ধমায়িত হতে থাকে । অবশেষে ১৮৮৫ সালে মোগ্লারা আবার সংগ্রামে ঝাপিয়ে পড়ে। এবার ও ক!য়ক হাঙ্গার বুটিণ সৈন্য, হিন্দ পাইক বরকন্দাজ ও স্থানীয় পলিশ- বন্দুক, কামান ও ছোট ছোট দুইটী যুদ্ধ জাহাজ নিয়ে মোপলাদের উপর ঝাপিয়ে পড়ে। পরিনাম যা হওয়ার তাই হল। বীরের মত যুদ্ধ করতে করতে কয়েক হাঞ্জার মোপলা প্রাণ দিল। বাকী যারা ছিন, অ.ত্মসমর্পন করলো । ১৮৯৪ ও ১৮৯৬ সালে আরে! দুবার মোপলারা সরকারের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। দুবারই তারা পরাজিত হয়। তবে বৃটিশ সরকার এবার মোপলাদের অভিযোগের তদন্ত করে বদির্ধিত খাজনা আদায় বন্ধ করে দেয়! মোপলাদের শেষ যুদ্ধের কাহিনী আগেই বলেছি। ইতিহাস কথা কয় ১৩৩ www.icsbook.info
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।