তুরস্কের কনসার্ল নিষৃক্ত করেন । দাউদ সাহেব বমায় বিপ্লব প্রচেষ্টায় যথেষ্ট সাহায্য করতে পারবেন এই ভেবেই তাকে কনসার্ল নিযুক্ত করা হয়। মহাযুদ্ধের সময় তুরস্ক বুটিশের বিরুদ্ধ যুদ্ধে অবতীর্ণ হয়। এই সময় দু'জন ভারতীয় ম.সলমান তুরস্ক থেকে রেঙ্গনে চলে আসেন । এরা হলেন হাকিম সাহীম আলী ও আলী আহম্মদ সাদেকি। এরা ভারত থেকে তুরস্কে গিয়েছিলেন “Red 01651) সোসাইটির সদস্য হিসেবে । এদের নেতৃত্ব দিয়েছিলেন ডঃ আমনসাঠী এবং বাংলা থেকে গিয়েছিলেন এদের সঙ্গী হিসেবে মওলানা ইসমাইল হোসেন সিরাজী, মগুলানা ইসমাইল হোসেন সিরাজী শুধু একটি নাম নয়, তিনি ছিলেন আ.সলিম জীবনে চেতনার কবি, একটি ইতিহাস, একটি আদর্শ । যদি বলা হয় তিনি ছিলেন একটি অগ্নিগিরি, তাহলে হয়ত অন্যায় বলা হবেনা । যদি বলা হয় তিনি হিমালয়-গিরিশ্গ, তাহলে তুলনাটা অপ্রাসঙ্গিক হবে না। কারণ দেশের স্বাধীনতার জন্য তার অন্তরে ছিল আগুন, আর অন্যায় অত্যাচার ও অসত্যের সামনে তিনি কোনো দিন মাথা নত করেন নি। হিমালয়ের মতই তিনি মাথা উচু করে থেকেছেন চিরজীবন। ১৮৫৭ খুষ্টাব্দের সিপাহী বিপ্লবের পর ভারতের ম.সলমান যখন সর্বহারা, তাদের অন্তরে যখন সদ্য পরাধীনতার বিষ-ভ্বালা, সেই ক্র।স্তি- লগ্নের পটভূমিতে ১৮৮০ খুষ্টাব্দের ১৩ই জুলাই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম । পিতা শাহ সৈয়দ আবদুল করিম ও মাতা ন্রজাহান খানমের ঘর আলো করে এলেন অন্ধকার যুগের আলোক-বিকা ইসমাইল হোসেন। সিরাজীর বয়েস তখন মানত দশ কি এগার বছর, তখন থেকেই তার মন চঞ্চল হয়ে উঠলো । জগৎকে জানতে হবে, বিশ্বভুবন ঘূরে দেখতে হবে। তাই স্কুলের দেওয়ালে টাঙানো মানচিত্র দেখতে দেখতে তিনি তন্ময় হয়ে যান। শুধু দেশ-বিদেশের নাম দেখেন না, খেজ্রেন সে সব দেশে যাওয়ার পথ। স্কুল জীবনেই সিরাজী সাহিত্য-চচায় মনোনিবেশ করেন, সঙ্গে সঙ্গে ১১০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।