সেক্রেটারী এনজেলিক। বেলা বানাভার নিকট থেকে মক্কোয় চলে আসার নির্দেশ পান । ন্যায় মস্কো য় পরিয়ে প্রায় আট বছর অবস্থ'ন করেন এবং কয্যনিষ্ট ইন্টারন্যাশনালের বিভিন্ন দায়িত্ব পালন করেন। কম্যনিষ্ট ইন্টারন্যাশনালের সভাপতি মণ্ডলীর একজন সদস্য হিসেবেও তিনি কিছু কাল কাজ করেন। ১৯২৭ সালে তাকে চীনে কোমিনটার্ণের বিশেষ প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়। ১৯২৮ সালের যষ্ঠ বিশ্ব কংগ্রেস পর্যন্ত কোমিনটার্ণের সঙ্গে রায়ের সম্পর্ক ছিল। কিন্ত তিনি কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন নি । ১৯২৯ সাল থেকে রায়ের সঙ্গে ঝোমিনটাণের মতবিরোধ দেখা দেয় এবং তিনি কোমিনটার্ণের বিরোধী দলের পত্রিকায় তার মতামত প্রকাশ করতে থাকেন। এর ফলে, কম্যনিষ্ট ইন্টারন্যাশনাল থেকে তাকে বিশ্বাসঘাতক ( রেনিগেইড ) বলে বহিষ্কৃত করা হয়। মানবেন্দ্ৰ রায়কে ভারতের কম্যনিষ্ট পাটির প্রতিষ্ঠাতা বলে বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিয়েছে । কিন্তু খোদ ভারতে তার এই কৃতিত্বের স্বীকৃতি লাভ ঘটেনি। বহু ভাষাবিদ রায় ছয়টি ইউরোপীয় ভাষায় প্রায় শ্বতাধিক পৃস্ত ক লিখেছেন । তার গ্রন্থ এবং ইশতেছারগুলি সোভি- য়েট ইউনিয়ন, জার্মানী এবং রূটেনের জাতীয় গ্রন্থাগারে রক্ষিত আছে। রায়ের প্রথম পৃস্তক “ ইণ্ডিয়া ইন ট্রানজিখখন ”* ১৯২২ সালে লেখা হয়। এই গ্রন্থে তিনি সমসাময়িক ভারতীয় ইতিহাসের ব্যাখ্যা করেন। প্রন্থখানি জার্মান ও রাশিয়ান ভাষায় অনুদিত হয়। জার্মান সংস্করণের এক লক্ষ কপি এক বছরের মধ্যে নিঃশেষিত হয়ে যায়। ১৯৩০ সালে বলায় ছদ্মবেশে ও ছদ্মনামে ভারতে ফিরে আসেন এবং তশাকে গ্রেফতার করা হয় । ১৯২৪ সালের কানপুর বলশেভিক মামলায় তার বিচার হয় এবং তাকে ছয় বছরের কার।দণ্ডে দণ্ডিত করা হয়। রায়ের জীবনের শেষ পর্যায়ে তিনি কম্যনিষ্ট পার্টি” ত্যাগ করেন এবং নিউ হিউম্যানিজম বা র্যাডিক্যাল হিউম্যানিঞ্জম নামে এক রাজনৈতিক দর্শন প্রচার করতে থাকেন । তার ধারণা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকট নিরসনের জন্য আধুনিক বৈজ্ঞানিক জানের ভিত্তিতে স্বাধীনতার দর্শন প্রচার করতে হবে । নচেৎ স্বাধীনতা সব সময় বিপদ বাধার সম্মূখীন হবে। চিরকালই রায় ছিলেন বিতর্কিত ব্যক্তিত্ব । তার অসাধারণ জান ইতিহাস কথা কয় ১০১ www.icsbook.info
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।