............এএইমামগণের মতবিরোধ,কি.ও.কেন.?.%.৯৫...................... হাদীসে কোন গঢ় বট হয়েছে । এমনিভাবে সাহাবীদের যুগে কোন মাসআলা সম্পর্কে সাহাবীগণ কর্তৃক তা প্রত্যাখান করার পর নিজ ইজতিহাদ আনুযায়ী কোন হুকুম দেওয়া সেই হাদীস দ্বারা দলীল না দেওয়াও দোষযুক্ত হওয়ার অন্তর্ভুক্ত । . | | এমনিভাবে কোন বর্ণনাকারী কর্তৃক নিজ বর্ণিত হাদীস অস্বীকার করা অথবা সেই হাদীসের বিপরিত আমল করা বা ফাতওয়া দেওয়াও বর্ণনাটি দোষযুক্ত হওয়ার অন্তর্ভুক্ত । এই আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। উসুলবিদগণ অনেক ব্যাখ্যা ও স্পষ্টভাবে এ সকল বিষয়কে দলীল ভিত্তিক আলোচনা করেছেন । যার মন চীয় সে যেন লেখাগুলো দেখে নেয়। আমার উদ্দেশ্য হল, সমস্ত ইমামগণের মতে চাই তারা ফকীহ হোন বা মুহাদ্দিস হোন তাদের কাছে হাদীসের জন্য এমন কিছু উসুল ও কায়দা রয়েছে, যেগুলো দ্বারা হাদীস পরিমাপ ও তার স্তর এবং সে অনুযায়ী আমল করা ওয়াজিব কি না তা জানা যায়। সে সকল কায়দার ভিন্নতার কারণেই ইমামগণের মাঝে অনেক বর্ণনার ব্যাপারে মতানৈক্য হয়েছে । কেননা, কতকের কাছে কোন একটি হাদীস অনুযায়ী আমল করা ওয়াজিব সাব্যস্ত হয়েছে এ জন্য যে, তাদের যাচাইয়ে সেই হাঁদীস মাপকাঠি অনুযায়ী হয়েছে। পক্ষান্তরে অন্যদের কাছে তা আমল ওয়াজিব হওয়ার উপযুক্ত নয়। কেননা, তাদের যাচাইয়ে সেই হাদীস দলীল ও গ্রহণযোগ্য হওয়ার সত রে কোন কারণে পৌছে নাই। উক্ত দুই মতামতের ব্যাপারে কেবল ওই ব্যক্তিই ফায়সালা করতে পারবে যে, উভয় দলের যাচাইয়ের উসুল সম্পর্কে পরিপূর্ণ অবগত । পক্ষান্তরে যে এগুলো সম্পর্কে অবগত নয় সে নিজেই পথহারা সেকি করে অন্যকে পথ দেখাবে? বাস্তবে এ সকল গায়রে মুকাল্লিদিনদের দেখে অবাক লাগে যারা জন সাধারণকে এই বলে ভ্রান্ত করে যে, যা মাযহাবের অনুসরণ করে তারা ইমামগণের অনুসরণ করতে যেয়ে হাদীসের কোন পরওয়া করে না। জন সাধারণ যারা কোন ইমামের অনুসরণ করে না তাদের সম্পর্কে কোন অভিযোগ নেই কেননা, তারা তো নিজেরাই অজ্ঞ। আলেমদের বিরুদ্ধে অভিযোগ | কেননা, তারা সকল বিষয়ে অবগত হয়েও গোপন করে ও বাস্ত ব বিষয়ে পর্দা টেনে দিয়ে মানুষকে ধোঁকা দেয় । ইমামগণের শান অনেক
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।