প্রমাণিত হবে এবং এ ধরণের হাদীস দলীল দেওয়ার উপযুক্ত। (অথচ এ ধরণের হাদীস প্রথমে উপরে আলোচিত লোকদের নিকট দলীলের উপযুক্ত নয়), মন চায় এই বিষয়টি অনেক ব্যাখ্যা সহকারে লিখি । উপরোক্ত কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এটা স্পষ্ট করি যে কোন পর্যায়ে কি মতানৈক্য। কিন্তু তা ইলমী আলোচনা হওয়ায় সাধারণের বিরক্তির কারণ হবে। আলোচনা দীর্ঘায়িত হবে তাই সংক্ষিপ্ত করলাম । তবে প্রকৃত পক্ষে ইমামগণের নিকট এটা মতপার্থক্যের অনেক বড় একটা কারণ। কেননা কোন কোন ইমামের নিকট কিছু কারণ হাদীসের ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি করে আবার অন্য ইমামগণের নিকট এ বিষয়টি হাদীসের ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি করে না। এদিক লক্ষ্য করে উলামায়ে কেরাম উসুলে পূর্বেই পড়া জরুরী মনে করতেন! যখন এ মূলনীতিগুলো জানা থাকবে তখন হাদীস পড়ার সময় এ সন্দেহ আসবে না যে ইমামগণ কেন এ হাদীসের বিরুদ্ধে মাসয়ালা বর্ণনা করেছেন। এ কারণে দীর্ঘদিন ধরে মন চাচ্ছিল যে, যারা হাদীসের তরজমা পড়েন, তাদেরকে তরজমা পড়ার আগে হাদীসের মূলনীতি সম্পর্কে মৌলিক কিছু ধারণা দিয়ে দেওয়া যাতে করে সাধারণ জনগণ হাদীসের তরজমা পড়ে গোমরাহ না হয় বা মাসলা মাসায়েলের ব্যাপারে অনিহা ও অনাগ্রহ সৃষ্টি না হয়। হাদীসের ব্যাপারে খারাপ ধারণা না আসে । (ইমামগণের ব্যাপারে খারাপ ধারণা বা খারাপ মন্তব্য না করে) আর এ সবগুলোই দ্বীনের ক্ষেত্রে বড় ক্ষতিকারক | : পিক ৮০৪ 01১৬5৬৬৪০: _. অর্থৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথ দেখান । সেরা বাকারা আয়াত-২১৩) এই কারণ ছাড়ীও আরো অনেক কারণ রয়েছে যদ্বারা বর্ণনা ত্রুটিযুক্ত হয়ে যায়, তার উপর আমল করা যাবে না। আর এ সংক্রান্ত ইলম না থাকলেই এ হাদীসের উপর আমল করা জায়েয হবে না। 'তাযকিরা” নামক কিতাবের লেখক লিখেছেন যে, হাদীস সমূহের একটি খুব সুক্ষ ও নাজুক বিষয় হচ্ছে জালিয়াতকারী.ও ওয়ায়েজদের পক্ষ : থেকে অনেক জাল হাদীস বানিয়ে দেওয়া। এ ছাড়াও অনেক দ্বীনদার
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।