ু ইমামগণের, মতবিরোধ, কি.ও. কেন... &. ৮৮... সস অবস্থায় সম্ভব যথাঃ (১) পরবতাঁতে আগত ব্যক্তি স্বয়ং নিজে এ পরিমাণ যোগ্যতা রাখবে যে, উক্ত কারণসমূহের আলোকে একটি বর্ণনাকে প্রাধান্য দিবে ও সে অনুপাতে আমল করবে । ইনশাআল্লাহ সে সঠিক পথ অবলম্বনকারী ও সওয়াব প্রাপ্ত হবে। এদেরকেই আমরা মুজতাহিদ বলে থাকি। (২) এ পরিমাণ যোগ্যতা তার নাই যে সে বিপরিতমুখি বর্ণনা সমূহের মাঝে প্রাধান্য দিতে পারে। এ ধরনের ব্যক্তির জন্য উচিত কোন বিজ্ঞ ইমামের অনুসরণ করা ।. কেননা একটা গুরুতৃপূর্ণ বিষয় যে, রাস্তা যখন অস্পষ্ট হবে তখন যদি সে দক্ষ হয় তাহলে নিজে আগে বাড়বে । দক্ষ না হলে অন্য কারোর অনুসরণ করবে । তবে এ কথা যাচাই করার পর যে, যার অনুসরণ করবে সে নিজে দক্ষ কি-না এবং তার গন্তব্য কোথায় । আর অবস্থা এই যে, প্রশস্ত রাস্তায় যদি যে কেউ এক জনের পিছনে চলতে থাকে তাহলে বিপথগামী ও পথহারা হওয়া ছাড়া আর কি হবে? এ কারণেই উলামা কেরামের “আকলীদে শখসী” (নির্দিষ্ট কোন ইমামের অনুসরণ করা) কে জরুরী বলেছেন ও “তাকলীদে গায়রে মুআয়্যিন” (নির্দিষ্ট না করে যার ইচ্ছা তার অনুসরণ করা) কে নিষেধ করেছেন৷ সারকথাঃ উক্ত কারণগুলোর ভিত্তিতে উলামাগণের মাঝে সতন্ত্র দুইটি দল হয়ে গেছে। প্রথম নিন্দার কারণ সমূহ অর্থাৎ কি কারণে হাদীসের বর্ণনাকে দোষযুক্ত সাব্যস্ত করা যায়। মুহাদ্দিসগণ নিন্দার কারণ দশটি সাব্যস্ত করেছেন৷ যে গুলোর পাঁচটি বর্ণনাকারীর আদালত (ন্যায়পরায়নতা) সম্পর্কিত আর বাকী পাঁচটি তার মেধা শক্তি সম্পর্কিত। আদীলত (ন্যায়পরায়নতা) সম্পর্কিত পাঁচটি নিয়রূপঃ (১) বর্ণনাকারী মিথ্যাবাদী হওয়া, (২) মিথ্যাবাদীর অপবাদে অপবাদিত হওয়া, (৩) ফাছেক হওয়া, ব্যাপক চাই তা কার্যত হোক যেমন ব্যভিচার ইত্যাদি অথবা কথাগত যেমন গীবতকারী, (৪) বেদআতী হওয়া ও (৫) অবস্থা অজানা থাকা আর মেধাশক্তি সম্পর্কিত পাঁচটি নিম্নরূপঃ (১) অধিকাংশ ভূল বর্ণনা করা, (২) বর্ণনার ক্ষেত্রে গাফলতি করা, (৩) কোন সন্দেহ বা ওহাম সৃষ্টি করা, €৪) গ্রহণযোগ্য বর্ণনাকারীদের বিপরিত বর্ণনা করা ও (৫) মেধাশক্তিতে কোন ত্রুটি হওয়া । উক্ত দশটি কারণ সম্পর্কে উলামাকেরামের
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।