দেওয়া যায়। উক্ত দুইটি মৌলিক আলোচ্য বিষয়ে যে পরিমান শাখাগত মতানৈক্য উলামাগণের মাঝে হয়েছে তা যুক্তিযুক্ত । বিগত কায়দায় লক্ষ্য করলে দেখা যাবে যে, দুই হাদীসে যখন ভিন্ন ভিন্ন দুইটি বিষয় প্রমাণিত হয় তখন এটা জরুরী নয় যে, প্রত্যেক আলেমের কাছে তা বিপরিত হবে! বরং এর উদ্দেশ্য কোন মুজতাহিদের কাছে এমন যা অন্য হাদীসের বিপরিত নয়। এর পর যদি বিপরিত মেনে নেওয়াও হয় তাহলে এটা জরুরী নয় যে, প্রত্যেক ব্যক্তির কাছে সেগুলোর মাঝে সমন্বয়ের কোন পদ্ধতি থাকবে না। আর এটা খুবই সম্ভাবনা যে, কারো কাছে সমন্বয়ের কোন পদ্ধতি থাকবে আর কারো কাছে থাকবে না। এরপর যদি একথা মেনে নেয়া হয় যে, সমন্বয়ের কোন পন্থাই নেই তাহলে এর বিশ্রেষণের জন্য একাধিক মত হওয়া স্পষ্ট কথা.। কেননা কোন হাদীস পূর্বের ও কোন হাদীস পরের এ বিষয়েও মতানৈক্য হওয়া জরুরী । কেননা ইহা খুব সম্ভব যে, কারো. কাছে এমন কিছু করীনা বা আলামত আছে যদ্ধারী সে কোন একটিকে পরের ও রহিতকারী মনে করে আর অন্য টিকে রহিত। কিন্ত অন্যের কাছে সেই করীনা বা আলামত উক্ত বিষয়ের দলীল নাও হতে পারে। যদি একথাও মেনে নেওয়া হয় যে, পূর্বের-পরের বিষয়টি প্রমাণিত নয়, তাহলে এ অবস্থায়ও মতানৈক্য জরুরী। কেননা কারো নিকট বর্ণনা সমূহের মাঝে কোন একটিকে প্রাধান্য দেওয়ার এমন.কিছু বিষয় রয়েছে যেগুলো অন্যের নিকট নেই। সংক্ষিপ্ত আকারে আমরা কোথাও এ বিষয়ে মতানৈক্যের কারণ । এ সকল বিষয় সৃষ্টিগত ও স্পষ্ট বিষয় । যেমন একজন বর্ণনাকারী কোন কথা বর্ণনা করলেন, যায়েদের নিকট তা গ্রহণযোগ্য পক্ষান্তরে আমরের নিটক তা যিথ্যাবাদী হতে পারে। যায়েদের নিকট সে বুঝমান, আমরের নিকট সে বেওকুফ। যায়েদের নিকট তার বর্ণনা সত্য পক্ষান্তরে আমরের নিকট তার বর্ণনা মিথ্যা ও সেদিকে ভ্রুক্ষেপ করার উপযুক্ত নয়। এ ধরনের আরো অনেক কারণ রয়েছে। ্ মোট কথা উপরোক্ত কারণ সমূহ নিয়ে হাদীস ও ফেকাহের ইমামগণের মাঝে অনেক শাখাগত বিষয়ে মতানৈক্য হয়েছে। যেগুলোকে আমরা সংক্ষেপে বর্ণনা করে দেখাতে চেয়েছি যে, ইমামগণের মাঝে মতানৈক্য
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।