ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

ও মিথ্যা বর্ণনাকে বাদ দিয়েছেন। অতপর গ্রহনযোগ্য বর্ণনা থেকে প্রাধান্য ও অপ্রাধান্য,.রহিত ও রহিত নয় এমন হাদীসগুলোকে পৃথক করেছেন। কিন্ত এরপরও এ সকল বিষয় এমন ছিলো যে, এদের মাঝে ভিন্নতা হয়েছিলো । কারণ এটা জরুরী নয় যে, আমার নিকট যে ব্যক্তি গ্রহণযোগ্য সে সকলের কাছেই গ্রহণযোগ্য হবে অথবা আমার নিকট যে দ্বীনদার হবে সে অন্য সকলের কাছে এমনই হবে। এ ভিত্তিতেই ইমামগনের মাঝে মতানৈক্য হয়েছে । আর হওয়া উচিত ছিলো । কেননা এটা সৃষ্টিগত বিষয় । এজন্য আমরা এখন সংক্ষিপ্ত আকারে সেগুলোর আলোচনা করছি। _ মাযহাব ভিন্নতার কারণসমূহ প্রথম কারণ 4 পূর্বের আলোচনা থেকে এই বিষয় তো স্পষ্ট হয়ে গেছে যে, সম্মানিত বর্ণনা কারীগণের পক্ষ থেকে ইচ্ছায়-অনিচ্ছায় কিছু হস্তক্ষেপ হয়ে গেছে। কখনো বর্ণনা করার ক্ষেত্রে কখনো বুঝার ক্ষেত্রে। এ জন্য হাদীস ও ফেকাহের ইমামগণের জন্য প্রয়োজন দেখা দিলো যে, সে সকল বর্ণনা গুলোকে সামনে রেখে সেগুলোর মাঝে প্রাধান্য দিবেন ও নিজ বিশ্রেষণ অনুযায়ী সহীহ ও গ্রহনযোগ্য বর্ণনা সমূহকে প্রাধান্য দিবেন। গায়রে সহীহকে আমলের অনুপোষুক্ত সাব্যস্ত করবেন। এ কথা বাস্তব যে, মুজতাহিদ ইমামগণের বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস থেকে গৃহীত। অনেক সময় সরাসরি শব্দ থেকে নির্গত। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা থেকে ছিলো । যদ্বারা বিভিন্ন হাদীসের মাঝে প্রাধান্য দেওয়া যায়। আর সে সকল উসূল ও মূলনীতির ক্ষেত্রে ফেকাহ ও হাদীসের ইমামগণের মাঝে মতানৈক্য হয়েছে। এই আলোচনা খুব লম্বা। উসুলে হাদীস ও উসূলে ফেকাহ হাদীসের কিতাব পড়ানোর পূর্বে এই উদ্দেশ্যেই পড়ানো হয়। উপরোক্ত

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।