মুকাদ্দামায় উক্ত হাদীস উল্লেখ করেছেন ৯ বুখারী শরীফে ইমাম বুখারী রহ. হযরত আলী রা. থেকেও এ ধরনের বাণী বর্ণনা করেছেন। যদিও বর্তমানে এই বিষয়টি ভয়ঙ্কর নেই যেহেতু হাদীসের ইমামগণ সহীহ, ভুল. বর্ণনা সমূহ যাচাই করে দিয়েছেন। অগ্রহণযোগ্য থেকে গ্রহণযোগ্যকে পৃথক করে দিয়েছেন। একারণে ইমাম বুখারী রহ. স্বীয় “বুখারী শরীফে” ৬ লক্ষ হাদীস থেকে, ইমাম মুসলিম.রহ. তিন লক্ষ-হাদীস থেকে এবং ইমাম আবু দাউদ রহ. ৫ পাঁচ লক্ষ হাদীস থেকে নির্বাচন করেছেন। যাহোক আমরা এখানে দ্বিতীয় যুগের আলোচনা শেষ করছি এই জন্য যে, আলোচনার শুরু থেকে এই পর্যন্ত যা বর্ণনা করা হলো তা দ্বারা বুঝানো উদ্দেশ্য এই ছিলো যে, হাদীসের বর্ণনার ক্ষেত্রে ভিন্নতার একাধিক কারণ তৈরী হয়েছিল। আর এগুলো ছাড়াও এটা স্পষ্ট হওয়া যুক্তি যুক্তও ছিলো। সেই অনেক কারণ থেকে ১৮ (আঠার) কারণ প্রথম যুগে ও ৮ (আট) কারণ এই দ্বীতিয় যুগে আলোচনা করেছি। এগুলো ছাড়াও যতো বেশী মাধ্যম বৃদ্ধি পেয়েছে ততো বেশী ভিন্নতা ও দুর্বলতা বৃদ্ধি পেয়েছে। এ. কারণেই ইমাম বুখারী রহ. .এর কিতাবে যঈফ (দুর্বল) বর্ণনা খুবই কম। এমনকি একেবারেই নেই। এ জন্য যে, তাঁর যুগ ছিলো দ্বিতীয় শতাব্দির শেষ দিকে । দারাকুতনী কিতাবে অনেক বেশী যঈফ (দুর্বল) বর্ণনা এসে গেছে এ জন্য যে, তাঁর যুগ বুখারী থেকে অনেক প্ররে। আর এ কারণে আইম্মায়ে মুজতাহিদদের যুগ ইমাম বুখারী রহ. থেকেও আগে ছিলো । তাই আইম্মায়ে আরবাআর বর্ণনায় দুর্বলতা খুব কম এসেছে। সর্বশেষ ইমাম আহমদ 'ইবনে হাম্বল রহ. এর যুগ। আর তিনিও ইমাম বুখারী রহ. এর আগের । এ চার ইমামের যুগ পর্যন্ত বর্ণনায় যতটা দুর্বলতা আসে নাই তার চেয়ে বেশী দুর্বলতা এসেছে তাঁদের পরবর্তী যুগে । সারকথা হলো উপরোক্ত ভিন্নতার কারণ ও বর্ণনার দুর্বলতার কারণে প্রয়োজন দেখা দিয়েছে, গ্রহনযোগ্য বর্ণনাকে আগ রেখেছেন, অগ্রহনযোগ্য ১ €-৬৮২৭০৯1 ৮৪) চি সেকি ২০০ রি ৯১. মুকাদ্দামায়ে সহীহ মুসলিম, হাদীস নং ১৪, ্
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।