বর্ণনাকারী নিজে গ্রহণযোগ্য, সত্যবাদী কিন্তু তার কিতাবে কোন _ মুআনিদ ও ভ্রান্ত মতবাদের অধিকারীর পক্ষ থেকে এমন কোন হস্তক্ষেপ হয়েছে যদ্ধারা বর্ণনার মাঝে ভিন্নতা তৈরী হয়। বর্ণনাকারী যেহেতু গ্রহণযোগ্য সেহেতু তার বর্ণনাকে প্রত্যাখ্যান করা যায় না অন্যদিকে হস্ত ক্ষেপ কারীর কথা চিন্তা করলে মূল বর্ণনার গঢ়-বঢ় হয়ে গেছে। অতএব উসুলবিদগণ স্পষ্টভাবে বলেছেন যে, হাম্মাদ বিন সালামাহ রহ. এর কিতাবে তাঁর এক ভাতিজা যে রাফেধী হয়ে গিয়েছিলো এক হাদীস অন্ত ভূক্ত করে দিয়েছিলো । এই কারণ ও অন্যান্য আরো এমন কিছু কারণ আছে যেগুলো জন সাধারণের সামনে ব্যাখ্যা করার যোগ্য নয়। কেননা এসব বিষয় বুঝতে তাদের বুঝ শক্তি অক্ষম। তারা এ সব ঘটনা দ্বারা এবং . নিজেদের কম বুঝ ও ক্রটিপূর্ণ ইলমের কারণে হাদীসের সকল কিতাব ও বর্ণনা সম্পর্কে মন্দ-ধারণা করবে । এজন্য আমি এ বিষয়টি সংক্ষেপ করেছি। বাস্তবে এই বিষয়গুলো এমন সাধারণ নয় যে, সকলের সামনে এটা প্রকাশ করা যাবে । আর না প্রত্যেক শ্রেণীর মানুষ তা বুঝতে পারবে । এ কারণেই মাশায়েখগন জন সাধারনের সামনে বিশেষ বিশেষ মাসয়ালা আলোচনা করাকে নিষেধ করেছেন। আর এ সকল কারণেই ইল্ম শিক্ষা করাকে জরুরী সাব্যস্ত করেছিলেন । যদ্বারা তার যোগ্যতা অর্জন হয়ে যায়। বিশেষ করে উসূলে ফেকাহ ও উসুলে হাদীসের ইলম যাতে করে কথা বুঝা ও যাচাই করার যোগ্যতা হয়ে যায়। যায়েন ইরাকী রহ. এর কথা একটু আগেই উল্লেখ করেছি যে, ওয়ায়েজদের বিপদ-আপদ থেকে অন্যতম হলো জন সাধারণের সামনে এমন সব বিষয় বর্ণনা করা যা তারা বুঝতে পারে না। যদ্বারা তাদের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যায়। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ রা. বর্ণনা করেন যখন তুমি কোন সম্প্রদায়ের কাছে এমন হাদীস বর্ণনা করো যেখানে তাদের আকল পৌঁছে না তখন তা তাদের জন্য ফেতনার কারণ হবে। হযরত ইমাম মুসলিম রহ.ও স্থীয় কিতাবের
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।