ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

মাওযু'আতে উন্লেখ আছে। আর যে সম্পর্কে হাদীসের ইমামগণ বেশী আলোচনা করেছেন সে প্রকারের মধ্যে হলো সুফী ও ওয়ায়েজদের বর্ণনা সম্পর্কে। কেননা সুফীগণ মানুষের প্রতি ভালো ধারণার কারণে সকলের কথার উপর নির্ভর করেন ও তা সত্য মনে করে অন্যদের কাছে বর্ণনা করে দেন। আর অন্যরা সূফীদের উপর নির্ভর করে অন্যদের কাছে বর্ণনা করে দেয়। তাইতো ইমাম মুসলিম রহ. স্বীয় সহীহ এর শুরুতে এ বিষয়ে আলোচনা করেছেন। এমনিভাবে ওয়ায়েজদের বর্ণনা । কেননা তারা অধিকাংশ সময় মজলিস জমানোর উদ্দেশ্যে ভুল বর্ণনা করে। আবার কিছু লোক তো এমন আছে যে মানুষদের আখেরাতের বিষয়ে ভয় দেখানোর জন্য মনগড়া হাদীস বানানো জায়েয মনে করে। _ ওয়ায়েজদের বর্ণনা বিশেষ করে মাওযু কিতাবে পাওয়া যায়।. হযরত ইমাম আহমাদ ইবনে হাম্বল ও ইয়াহইয়া ইবনে মুঈন রহ. এক মসজিদে নামা আদায় করছিলেন। নামাযের পর এক ওয়ায়েজ ওয়াজ শুরু করল এবং ওয়াজ করতে যেয়ে এ ওয়ায়েজ ইমাম আহমাদ ইবনে হাম্বল ও ইয়াহইয়া ইবনে মুঈন এর সূত্রে হাদীস বর্ণনা করল। ওয়াজ শেষ করলে ইয়াহইয়া ইবনে মাঈন হাতের ইশারায় তাকে ডাকলেন। সে মনে করলো যে, তিনি তাকে কিছু দেওয়ার জন্য ইশারা করছেন। বিধায় সে কাছে এলো তিনি জিজ্ঞাসা করলেন যে, এই হাদীস কে বর্ণনা করেছে? সে পুনরায় উক্ত দুই ব্যক্তির নামই বললো । সেই নির্বোধ তাঁদেরকে চিনতো না। কিন্ত হাদীসের জগতে যেহেতু তাঁদের দুইজনের নাম প্রসিদ্ধ ছিল তাই সে তাঁদের উভয়ের নাম বলে দিল । তিনি বললেন আমি হলাম ইয়াহইয়া ইবনে মুঈন আর ইনি হলেন আহমাদ ইবনে হাম্বল। আমরা তো এই হাদীস তোমাকে শুনাই নি ও আমরা নিজেরা ও ইহা শুনি নি। সে বললো তুমি ই ইবনে মুঈন? তিনি রললেন হ্যা, সে বলতে লাগলো আমি সব সময় শুনে আসতেছিলাম যে, ইয়াহইয়া ইবনে মুঈন নির্বোধ । আজ বাস্তবে দেখলাম। তিনি বললেন সেটা কিভাবে? সে বলতে লাগলো যে, তুমি কি করে মনে করলে যে, ইয়াহইয়া ইবনে মুঈন ও আহমাদ ইবনে হাম্বল তোমরা ই দুই জন? আমি তে। ইয়াহইয়া ইবনে মুঈন ও আহমাদ ইবনে.হাম্বল থেকে ১৭

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।