2 গণের মতবিরোধ.কি.ও. কেন ?. 4. ৬৮..................... যদিও বিপক্ষের হাদীসের বর্ণনাকারী পক্ষের হাদীসের বর্ণনাকারীর চেয়ে অধিক নির্ভরযোগ্য অথবা সংখ্যাগত দিক দিয়ে বেশী হয়? আর উপরোক্ত সমস্ত ঘটনা এ কথা স্পষ্ট করে দেয় যে, হাদীস অনুযায়ী আমল করা ওই ব্যক্তির কাজ যে, হোদীস বর্ণনার ক্ষেত্রে) ভুল বুঝতে পারে। আফসোসের বিষয় এই যে, স্বর্ণ ক্রয়কারী পরীক্ষা করার জন্য স্বর্ণকারের মুক্ষাপেক্ষি। অথচ হাদীস অনুযায়ী আমল করার জন্য কোন যাচাই-বাছাই কারীর প্রয়োজন মনে করা হয় না। এ ক্ষেত্রে কোন অবগতি ছাড়াই নিজ জ্ঞানের উপর পরিপূর্ণ নির্ভর করে থাকে । আল্লাহ তা'আলাই সাহায্য করুন। চতুর্থ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন ইরশাদ কে তার: বাহ্যিক অর্থে প্রয়োগ করা। সাহাবাগণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাকীকী আন্তরিক ও বাস্তবিক আশেক ছিলেন যাদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া. সাল্লামের প্রত্যেকটি কাজের উপর পরিপূর্ণভাবে উৎসর্গ হতেন। সাহাবাগণ সম্পর্কের উদাহরণ ও বর্ণনাতীত। তবে ছোট থেকে ছোট একটি উদাহরণ হলো হযরত আনাছ রা. বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন কোন এক সাহাবীর নির্মানাধীন বাড়ীর পাশ দিয়ে যাচ্ছিলেন। (যে বাড়ির একটি কামড়াও তৈরী হয়ে গিয়েছিলো) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন যে, এটা কার ? মালিক সম্পর্কে জানার পর মুখে কিছু বললেন না। পরবতাঁতে যখন ঘরের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উপস্থিত হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালামের উত্তর দিলেন না। তিন বার এরুপ করার পর তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন ও জানতে পারলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলেন এটা কার বাড়ী ? এ কথা শুনে তিনি তৎক্ষনাত যেয়ে উক্ত কামরাসহ বাড়ীর সবকিছু ভেঙ্গে ফেললেন। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।