ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

টিরাররারারানার ইমামগণের মতবিরোধ কি. ও কেন ? ৫৬১... বর্ণনা করতে শুনি নাই। ঘটনাক্রমে যদি কখনো ৮ 40) 4. এ ০৯) 09 1.) বলে ফেলতেন তখন শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত। হযরত আনাছ রা. যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাছ খাদেম ছিলেন তিনি বলেন যদি আমার ভুল-্রান্তির ভয় না থাকত তাহলে আমি এমন অনেক হাদীস শুনাইতাম যেগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি। কিন্তু আমার ভয় হয়, আমি ধমকীর অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা। হযরত সুহাইব রা. বর্ণনা. করেন এ সকল জিহাদের কথা যেগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে শরীক ছিলাম বর্ণনা করে দিব কিন্তু এভাবে বলা যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ বলেছেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। এধরনের আরো অনেক ঘটনা আছে যেগুলোতে সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সম্বন্ধ না করার কথা উল্লেখ রয়েছে । ইনশাআল্লাহ একটু ব্যাখ্যা সহকারে এ বিষয়ে এ স্থানে আলোচনা করবো যেখানে ইমাম আবু হানীফা রহ. এর হাদীস কম বর্ণনা করা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। এ স্থানে উল্লেখিত ঘটনাসমূহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার উদ্দেশ্য হলো হুবহু শব্দ সহকারে হাদীস বর্ণনা করা যেহেতু কষ্টকর, সেহেতু রেওয়ায়েত বিল-মা'না (মূল অর্থ ঠিক রেখে ভিন্ন শব্দে হাদীস) বর্ণনা করা হয় এজন্য বুযুর্গ সাহাবাগন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্বন্ধ কম করতেন। আর যখন বর্ণনা বিল-মা”না (মুল অর্থ ঠিক রেখে ভিন্ন শব্দে হাদীস) প্রমানিত হলো তখন এর জন্য মতানৈক্য আবশ্যক হয়ে গেল। কেননা উপস্থপনার ভিন্নতার কারণে বর্ণনার ভিন্নতা হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর হযরত আবূ বকর রা. যে খুতবা দিয়েছেন তাতে হাদীস বর্ণনা করতে নিষেধ করে বলেছিলেন যে, এটা উম্মাতের মাঝে মতানৈকের কারণ হবে৷

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।