করে দিয়েছেন দ্বীনের উসূল (মৌলিক মাসয়ালা) সম্পর্কে মতানৈক্যকে। প্রিয় বস! তোমার কাছে এ বিষয় সাদৃশ্য হয়ে যেতে পারে যে, ইমামগনের ফরয়ী (শাখাগত মাসয়ালায়) মতানৈক্যকে উসুলী মতানৈক্যের সাদৃশ্য ও তার হুকুম ভূক্ত মনে করবে যে কারণে তুমি ধ্বংসের দিকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই উম্মতের ফরয়ী শোখাগত মাসয়ালার) মতানৈক্যকে রহমত সাব্যস্ত করেছেন। | বাস্তবে ইমামগনের সমন্ত মতানৈক্য রাসূলুল্লাহ সাললাল্াহ আলাইহি ওয়া সাল্লামের চেরাগদানী (হাদীস ভান্ডার) থেকে গ্রহণ করা হয়েছে। তবে ইমামগনের মতানৈক্য.ও বিভিন্ন উক্তির মাঝে এতটুকু ব্যবধান রয়েছে যে, কোন শরয়ী হুকুমকে কোন ইমাম আসল হুকুম ও আযীমত (দৃড়ভাবে পালনীয়) সাব্যস্ত করেছেন। অন্য ইমাম সেটাকে রুখসত (করার সুযোগ) সাব্যস্ত করেছেন। এর উদ্দেশ্য এই নয় যে, আমি ইমামগনের বিভিন্ন মতের ক্ষেত্রে ইচ্ছাধিকারের কথা বলছি যে যার মন চাবে কোন হুকুমকে আযীমত হিসেবে আমল করবে আর যার মন চাবে সে রুখসতের উপর আমল করবে । উক্ত আলোচনা দ্বারা কোন ইলম. অন্বেষনকারীর এই ধারণা হতে পারে, না, না কক্ষনো এরুপ নয়। কেননা তাহলে তো দ্বীনকে নিয়ে খেলা করা বরং প্রত্যেক ইমাম এ দুই পদ্ধতীর মধ্য থেকে একটিকে নির্বাচন করেছেন। কিন্তু যা নির্বাচিত তা তাঁর অনুসারীদের জন্য আবশ্যকীয় পদ্ধতি । আমি উপরে যে কয়েকটি মত সাব্যস্ত করেছি তা শুধু মাত্র . ইমামগনের প্রতি সুধারণার কারণেই নয় বরং প্রত্যেক ইমামের বাণীসমূহ ও সেগুলোর উৎস স্থল ও দলীলসমূহ তালাশ করার পর নিবাঁচন করেছি। যে ব্যক্তি আমার এই কথা বিশ্বাস না করে সে যেন আমার 4১ ৬ ০৮) ৮০১) ০১৭৪০ নামক কিতাবে দেখে নেয়। দেখার পর সে আমার কথা মেনে নিবে। কেননা আমি তাতে প্রত্যেক ইমামের দলীলগুলো একক্রিত করেছি আর উহার পর এই সিদ্ধান্ত সাব্যস্ত করেছি যে, তাঁরা সকলেই হেদায়েতের উপর ছিলেন। ্
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।