ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

ম্গণের মতবিরোধ কি.ও কেন? £ ৫০. রর কনার যারে কারা কান করা এনা পা কারণগুলো উক্ত কয়েকটির মাঝে সীমিত নয়। বরং শুধু এ কথা স্পষ্ট করা উদ্দেশ্য ছিল যে, বর্ণনার ভিন্নতার মূলে এমন কিছু কারণ রয়েছে যার থেকে মতানৈক্য সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। আর হওয়া উচিতও ছিল। : মতানৈক্যের কারণ সমূহ কোন সংক্ষিপ্ত লেখা বা রচনায় সীমাবদ্ধ করা সম্ভব না আর আমার মত অধমের দ্বারা সীমিত করা সম্ভবও নয়। এ ক্ষেত্রে মূল, যে উদ্দেশ্য ছিল তা পূর্বোক্ত আলোচনা গুলোর দ্বারা সংক্ষিপ্তভাবে আদায় হয়ে গেছে। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনার ভিন্নতা বাস্তবেই বিভিন্ন কারণে হয়েছে। আর সে কারণগুলো অনেক । উদাহরণ স্বরূপ কয়েকটি কারণ উন্লেখ করা হলো। এর পর দ্বিতীয় যুগে অর্থাৎ সাহাবীদের যুগে উপরোক্ত কারণ ছাড়াও এমন অনেক কারণ ছিল যার ফলে বর্ণনার ভিন্নতা সৃষ্টি হয়েছে। সেগুলোরও কয়েকটি উদাহরণ এখানে পেশ করছি। কিন্তু এখানে অতিরিক্ত একটি প্রশ্ন হতে পারে এজন্য প্রথমেই সে প্রশ্ন উল্লেখ করছি এরপর দ্বিতীয় যুগের কারণ সম্পর্কে আলোচনা শুর করবো । প্রশ্নঃ এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু উম্মাতকে শিক্ষা দেওয়ার জন্যই প্রেরীত হয়েছিলেন আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের উল্লেখযোগ্য একটি উদ্দেশ্যও ছিল। তাহলে তিনি কেন সমস্ত হুকুম আহকাম বিস্তারিত ও স্পষ্ট করে শিক্ষা দিলেন না? তাহলে এই সমস্যা হতো না ও কোন ধরনের মতানৈক্য সৃষ্টি হতো না। উত্তরঃ বাহ্যিকভাবে শুনলে তো মনে হয় যে এ প্রশ্ন যথার্থ । বাস্তবে এমনটি নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মাতের উপর সীমাহীন দয়ালু ছিলেন। যারফলে শাখাগত মাসআলার সবগুলোর ০185. ০৬ /-০০৪৭১৯০) ণ) রি রে ৬৮০ হি ৮০৮৪ 4৬ 0 ৫৯. আবু দাউদ, হাদীস নং ৩৬৮০ তিরমিযি, সী নও ইবনে মাজাহ হাদীস : নং ৩৩৭৭ '

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।