অষ্টমকারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন কাজকে সাহাবাগণ সুন্নাত বা ওয়াজিব মনে করার ব্যাপারে মতানৈক্য। এ অষ্টম কারণ সপ্তম কারণের অনেকটা কাছাকছি। যার ফলে এ দিকে সংক্ষিপ্ত আকারে ইশারা করা হয়েছে। রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়া করতে নিষেধ করেহেন। আর নির্দেশটি বিভিন্ন ভঙ্গিতে হতো । কতক শ্রবনকারী এ নির্দেশকে আবশ্যক ও পালন করা জরুরী মনে করেছেন । যার ফলে তাঁদের নিকট সে কাজ করা ওয়াজিব ও আবশ্যক ছিল | অন্য কতক শ্রবনকারী সে নির্দেশ মুতাবেক কাজ করাকে উত্তম মনে করেছেন। আবার আরেক দল এটাকে শুধু অনুমতি মনে করেছেন । অর্থাৎ ওয়াজিব বা উত্তম না বরং করলে করা যাবে এমনটি মনে করেছেন। এ প্রকার ভূক্ত হলো ওযুতে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ। এ ক্ষেত্রে এক দল নির্দেশের বাহ্যিক দিক লক্ষ্য করে ওয়াজিব বলেছেন। অন্য এক দল লোক এটাকে মুস্তাহাব ও উত্তমের পর্যায়ে রেখেছেন। এমনিভাবে ঘুম থেকে উঠার পর ওযু করার পূর্বে হাত ধোয়ার নির্দেশকে এক দল লোক এটাকে বাহ্যিক অর্থে প্রয়োগ করে সে অবস্থায় হাত ধোয়া ওয়াজিব বলেছেন। পক্ষান্তরে অন্যদের মতে তা মুস্ত হাব ও সুন্নাত পর্যায়ে ছিল। বাস্তবে এ মতানৈকটা দীর্ঘ আলোচনার বিষয় । এই মতানৈক্য দূর করা মুজতাহিদ ও ফকীহ ছাড়া অন্য কোন উপায় নেই। এজন্য শুধু হুকুম সামনে আসলে প্রত্যেক ব্যক্তি বাধ্য যে, অন্যান্য নির্দেশ ও হুকুম আহকাম দেখে এই সিদ্ধান্ত নেওয়া যে, এই নির্দেশ বা হুকুম কোন পর্যায়ের । এক হাদীসে শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ার নির্দেশ এসেছে ।১ অন্য হাদীসে ০৪০) 5০ ৪১২০। ও ১৪১১১১। ।। অর্থ, ূ | ্ ৪৬ মা ৮০০) ৯১ 002 ৭1 এ ৮0 ০/৮ ১৮০৮১৭০৯। (১ ০৮১ (৬ -85 ০৮ ০০১) ৩৩ ০১০০০ * * বলে . 111 ১৮৮ 2 ০/১৭৬ -৮০০৯5]। (৮১) ০ - ০০ ০১৯০) ৮05 ১০১ ৮৮৮)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।