ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

কারণ বর্ণনা করেছেন যেমন তারা বুঝেছেন। কিন্তু যে ব্যক্তির সামনে উভয় ধরনের বর্ণনা, মূলনীতি উপস্থিত সে অবশ্যই একটিকে প্রাধান্য দিবেন। কোন একটিকে মূল এবং অন্যটির ব্যাখ্যা ও গবেষণার যোগ্য সাব্যস্ত করবেন। তবে এ কাজ কে আন্জাম দিবেন? এ ধরনের কাজ কেবল সে ব্যক্তিই করতে পারবেন যার সামনে সকল বিষয়ের অসংখ্য হাদীস, প্রত্যেক হাদীসের বিভিন্ন শব্দ উপস্থিত রয়েছে। সে ব্যক্তি নয় যার সামনে শুধু একটি মাত্র হাদীস রয়েছে। সে ব্যক্তির তো এ হাদীসটি অন্য হাদীসের সাথে বাহ্যিক বিরোধ. হওয়ার কথা জানে না। একটি হাদীসকে আরেকটি হাদীসের উপর প্রধান্য দেওয়ার বিভিন্ন কারণও তার জানা নেই । সে ব্যক্তি কি করে কোন একটি কারণকে প্রাধান্য দিতে পারবে এবং কোন একটি হাদীসকে অন্য হাদীসের উপর প্রাধান্য দিতে পারবে? সপ্তম কারণ ₹ "দীপের আভিধানিক ও পারিভাষিক অর্থের মাঝে মতানৈক্য হওয়া হাপাসের বর্ণনার ভিন্নতার অন্যতম একটি বড় কারণ হল, অনেক শব্দ এমন রয়েছে যা আভিধানিক ও পারিভাষিক অর্থে সমানভাবে ব্যবহারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অর্থের দিকে লক্ষ্য করে কোন কথা বলেছেন কিন্তু কতক শ্রবনকারী এটাকে ভিন্ন অর্থ মনে করে ব্যবহার করেছেন । এর উদাহরণ দুই-একটি নয় বরং হাজার হাজার । উদীহরণ স্বরূপ “ওযু শব্দটি । পারিভাষিক অর্থে পরিচিত ওযুর অর্থে ব্যবহৃত হয়। শামায়েলে তিরমিযির এক বর্ণনায় এসেছে যে, হযরত সালমান ফারসী রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আরয করলেন যে, আমি তাওরাতে পড়েছি যে, খাওয়ার পরে ওযু করা খাবারে বরকত হওয়ার মাধ্যম । তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন খাওয়ার আগে ও পরে ওযু করা খাবারে বরকত হওয়ার মাধ্যম ।* হযরত সালমান রা. এর উক্ত বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শত টি এ নদ 8০ , 4০6 এ)। ৬৪৭০) ১৪৮০৬ ৩৮০৭-৮ ৩৮ 5097 ৪০. শামায়েলে তির মিষী, হাদীস নং-১৮৬

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।