ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

মামগণের মতবিরোধ.কি.ও. কেন. ?.&..২৪...... মিরা বানি রিডার দারা ছি কার লা ভিন্নতা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন অবস্থা ও সময়ের প্রতি লক্ষ্য করে দুই ব্যক্তিকে দুই সময়ে পৃথক পৃথক নির্দেশ দিয়েছেন। সুতরাং এক মজলিসে যে হুকুম দিয়েছেন অন্য মজলিসে সে হুকুমের ভিন্ন হুকুম দিয়েছেন। এটা তো স্পষ্ট বিষয়। এ জন্য এ দুইটি ভিন্ন হুকুম বর্ণনা করার ক্ষেত্রে দুইটি বড় বড় দলে বিভক্ত হয়েছেন কোন কোন সাহাবী এরকম ছিলেন যে, তারা উভয় হুকুম শুনেছেন, তারা এ একই বিষয়ে দুইটি হুকুম শুনার পর তাঁদের এ বিষয়ে অবশ্যই চিন্তা ফিকির এসেছে যে, উক্ত একই বিষয়ে দুইটি হুকুম দেয়ার কারণ কি? অতপর তাঁরা নিজ খেয়াল অনুযায়ী সেগুলোর মাঝে সমন্বয় করেছেন। যেমন হযরত আবু হুরায়রা রা. কর্তৃক রোযা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া ও আলিঙ্গন করা প্রসঙ্গে দুইটি হাদীস বর্ণিত হয়েছে।** এ দুইটি হুকুমের মাঝে পার্থক্যের কারণ বর্ণনা করে দিয়েছেন। এধরনের হাজারো ঘটনা রয়েছে এখানে সেগুলোর সংকুলান হবে না আর তা উদ্দেশ্য ও না। উপরোক্ত কয়েকটি ঘটনা উদাহরণ স্বরুপ উল্লেখ করা হয়েছে এ কথা বোঝানোর জন্য যে, এ বিষয়টি অস্পষ্ট কোন বিষয় নয়। তারপরও ঘটনাগুলো দ্বারা সহজে বুঝা যায় এবং বেশি মজবৃত হয়। হাদীস বর্ণনার এ ভিন্নতা হওয়ায় সাহাবা, তাবেয়ী ও মুজতাহিদ ইমামগণের জন্য আবশ্যক হল, উভয় ধরনের বর্ণনার উৎস, অবস্থা ও ইত্যাদি বিষয় অনুসন্ধান করে প্রত্যেক বর্ণনাকে তার যথা স্থানে প্রয়োগ করা । ্‌ £ ১৬ ১5০০ 2047 ঞো ৩৪ 694 -৮০-/১১৯০| (৮১) ০৬240 4501 2৯175 শা ০৩৮ 55 2৯818 811. 21 42৪ ৩5০৮ ০4৬ 4৭1 ১৬. আবু দাউদ, হাদীস নং ২৩৮৭

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।