? 4 ১৬ যার কারণে রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সু মর্ধদার ব্যাপারে কোন সন্দেহ সৃষ্টি হতে এবং তাঁর পরবর্তী সাহাবা তাবেয়ী ও. মুজতাহিদ ইমামগনের ব্যাপারে বেয়াদবী করার সুযোগ হবে, বরং সমস্ত মুজতাহিদই সিরাতে "মুসতাকিমের" পথ প্রদর্শক ও আহবানকারী ছিলেন । আর তাদের ব্যাপারে বেয়াদবি করা মাহরুম ও বঞ্চিত হওয়ার আলামত, এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রায় চাই এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, এ বিষয়টি খুবই গুরুতৃপূর্ণ ও জরুরী । কিন্তু হায় যদি এর জন্য কোন যোগ্য ব্যক্তি কলম ধরতেন তাহলে ভাল হত অন্যথায় আমার অসম্পূর্ণ লেখা উক্ত বিষয় বস্তু সমাধান করার পরিবর্তে -আল্লাহ না করুন- আরো ঘোলাটে না হয়ে যায়। আমি “আল-মুযাহেরঁ এর উপদেষ্টাগণের কাছে ওযর পেশ করেছি ,. কিন্ত এরপর ও সীমাতিরিক্ত পিড়াপিড়ির কারণে নিজ অযোগ্যতা স্বীকার : করা সত্তেও নিজে এ সামান্য কিছু লিখেছি । | উক্ত মতানৈক্য তিনটি যুগে হয়েছে, প্রথমঃ হাদীসের মতানৈক্য । অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী ও কর্মে বাহ্যত যে মতানৈক্য বুঝা যায় । দ্বিতীয় সাহাবাগনের আছারের মতানৈক্য । অর্থাৎ সাহাবা রা. ও তাবেয়ী রহঃ গনের বাণী ও কর্মে যে মতানৈক্য বুঝা যায়। তৃতীয়ঃ মাযহাবের মতানৈক্যঃ যা মুজতাহিদ ইমামগনের যুগে কোন মুজতাহিদের পছন্দনীয় মতামত তাঁর অনুসারীদের কাছে সর্বদার জন্য আমল যোগ্য হিসেবে নিরধারিত হয়ে যায় । এ জন্য উক্ত তিনটির প্রত্যেকটির ব্যাপারে পৃথক ভাবে স্থক্ষপ্ত আকারে আলোচনা করার প্রয়োজন মনে করছি। আর মূলতঃ দ্বিতীয় ও . তৃতীয় মতানৈক্য যেহেতু প্রথম প্রকার মতানৈক্যের শাখা বা প্রথম প্রকার মতানৈক্যের ফল সেহেতু বর্ণনার ক্ষেত্রে এই ধারাবাহিকতা রক্ষা করে লেখা পেশ করছি। আল্লাহ তা'য়ালার কাছেই তাওফিক কামনা করছি।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।