তপতির শেল 14444114144 নলা না লিলিললিননললশলি নিলি পাশা শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া (রহ.) এর সংক্ষিপ্ত পরিচিতি নাম, বংশ ৪ শায়েখ হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া বিন মাওলানা মুফতী মুহাম্মাদ ইয়াহইয়া বিন মাওলানা ইসমাইল বিন সিদ্দীকী কান্দলভী | জন্ম ৪ ১৩১৫ হিঃ ১১ই রমযান মুতাবেক ১৮৯৮ ীঃ ২রা ফেব্রুয়ারী রোজ বুধবার ইলমের কেন্দ্রস্থান কান্দালা” (জেলা মুযাকযার নগর, ইউপি) এর পুরাতন ও প্রসিদ্ধ ইলমী বংশে তিনি জন্মগ্রহণ করেন, যা দাওয়াত ও তাবলীগের খুব প্রসিদ্ধ স্থান ছিল । | শিক্ষা-দিক্ষা ৪ কুরআন মজীদ, বেহেশ্তী জেওর ফারসীর প্রাথমিক কিতাবসমূহ ও দ্বীনী কিতাবী নিজ চাচা হযরত মাওলানা মুহাম্মাদ ইলয়াস সাহেব কান্দলবী (রহ.) (মৃত্যু ১৩৬৪ হিঃ) এর নিকট পড়েন। আরবীর প্রাথমিক কিতাবগুলো পিতা হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব (রহ.) এর নিকট পড়েন। এরপর আরবী মাধ্যমিক কিতাব পড়ার জন্য ১৩৬৯ হিঃ সনে জামেয়া মাযাহিরুল উলুম সাহরান পুরের উদ্দেশ্যে রওয়ানা হন। যেখানে তিনি অন্যান্য শ্রদ্ধাভাজনদের তত্ববধান ছাড়াও নিজ পিতা এবং বিশেষ মুরুব্বী হযরত মাওলানা খলীল আহমাদ সাহ্রানপুরী (রহ.) (মৃত্যু ১৩৪৬ হিঃ) থেকে বিশেষভাবে ফয়েষ হাসিল করেন । তিনি ১৩৩৪ হিজরীতে জামেয়া মাযাহিরুল উলুম থেকে ফযীলতের সনদ হাসিল করেন। শিক্ষাদানঃ শায়েখ হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া রহ.) ফারেগ হওয়ার পর পরই ১৩৩৫ হিজরী ১লা মুহাররম মাসে মাসিক ১৫ রুপি ভাতায় মাযাহিরুল উলুম মাদরাসায় প্রাথমিক স্তরের উস্তাদ হিসেবে নিয়োগ পান। সেখানে চেষ্টা ও মেহনতে মাত্র দশ বছরেরও কম সময়ে ১৩৪৫ হিজরীতে শায়খুল হাদীসের মতো সম্মানিত ও গুরুতৃপূর্ণ অবস্থান লাভ করেন । সে বছরই তিনি মদীনা মুনাওয়ারায় সফর করে নিজ শায়েখ হযরত মাওলানা খলীল আহমাদ সাহারানপুরীর কাছে বায়আত করার অনুমতি পান, খেলাফত পান ।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।