..............এইমামগণের মতবিরোধ, কি.ও.কেন.?.4৮.১০৮..................... যে সকল কারণে একাধিক হাদীসের মাঝে কোন একটিকে প্রাধান্য দেওয়া হয়, সেগুলো অনেক বেশী । হাযেমী রহ. “কিতাবুল নাসেখ ওয়াল মানসুখ' এ এমন ৫০টি কারণের কথা উল্লেখ করেছেন যেগুলো দ্বারা দ্বন্দপূর্ণ দুই হাদীসের মাঝে কোন একটিকে অর্ন্টটির উপর প্রাধান্য দেওয়া যায়। আর ইরাকী রহ. “কিতাবুন নুকাত' এ ১০০ টির চেয়েও বেশী কারণ উল্লেখ করেছেন। এগুলো সবগুলোর ব্যাপারে এক্যমত নেই। হাদীস অনুযায়ী আমল কারীদের জন্য এটা আবশ্যক যে, সে সবগুলোর তাহকীক করার পর এটা দেখা যে,. কোন হাদীসে প্রাধান্য দেওয়ার কারণ বেশী পাওয়া যায়। যাতে করে সে অন্যান্য দন্দপূর্ণ হাদীসের উপর এটাকে প্রাধান্য দিতে পারে । এ জন্য হানাফীগণ এ সকল হাদীসকেও প্রাধান্য দেন যেগুলোর সনদ শক্তিশালী বা উচু স্তরের। আর এগুলোর কারণে প্রাধান্য পাবে না কেন? কেননা এর চেয়েও প্রাধান্য দেওয়ার শক্তিশালী কারণ পাওয়া যায়। উদাহরণ স্বরূপ হানাফীদের মতে প্রাধান্য দেওয়ার শক্তিশালী সামঞ্জস্যপূর্ণ হওয়া। আর এটা খুবই স্পষ্ট বিষয় । কেননা হাদীসের শব্দ সমূহ রাসূলুল্লাহ সাল্লান্নাহু আলাইহি ওয়া সাল্লামের শব্দ হওয়া নিশ্চিত নয়। রাবীদের কর্তৃক অর্থ ঠিক রেখে ভিন্ন শব্দে বর্ণনা করার আলোচনা পূর্বে চলে _ গেছে। পক্ষান্তরে কুরআনের শব্দ সমূহ হুবহু বর্ণিত হওয়া নিশ্চিত। এজন্য বিভিন্ন হাদীসের বিষয় বস্তর মাঝে যে বিষয় বস্তু কুরআনের শব্দের বেশী নিকটবর্তী বুঝা যাবে উহা প্রাধান্যশীল হওয়া নিশ্চিত ও স্পষ্ট কথা। এ কারণে হানাফীগণ রাফে"ইয়াদাইন (নোমাজে হাত উঠানো) সম্পর্কে বর্ণনাসমূহের মাঝে এ সকল বর্ণনাকে প্রাধান্য দেন যেগুলো রাফে"ইয়াদাইন (নামাজে হাত উঠানো) বুঝায় না। কেননা কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (0750 4812228 এই আয়াতের শব্দের অর্থ হলো টুপ স্থীর হয়ে নামাজ পড়ী। এই ভিত্তিতে এমন যত বর্ণনা রয়েছে যেগুলোর কোন একটিতে স্থীরতার কাছাকাছি পাওয়া যাবে সেই বর্ণনাটি হানাফীদের মতে প্রাধান্য পাবে । বিভিন্ন ঘটনা দ্বারাও এটার সমর্থন পাওয়া যায়। যেমন প্রথম দিকে নামাজে
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।