ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

7652 গণের মতবিরোধ, কি.ও. কেন..?.&. ১০২...................... যে মতানৈক্য তা মূলত হাদীসের ভিন্নতার উপর নির্ভরশীল । যে বিষয়ে আমি ইতিপূর্বে বিস্তারিতভাবে আলোচনা করে এসেছি। এগুলো ছাড়া কোন বর্ণনাকে প্রধান্য দেওয়ার কারণসমূহ ভিন্ন হওয়া অতিরিক্ত বিষয় । সারাংশঃ ইমামগণের মতানৈক্যের অন্যতম বড় কারণ হল হাদীসের বর্ণনা যাচাই বাছায়ের উপর নির্ভরশীল । অর্থাৎ দুর্বলতার বিভিন্ন কারণের ভিত্তিতে একটি বর্ণনাকে এক ইমাম বিশ্লেষণে সত্য প্রমাণিত করেছেন। তার মতে সেই বর্ণনা অনুযায়ী আমল করা ওয়াজিব । আর তা থেকে যে হুকুম প্রমাণিত হবে তার উপর আমল করা ওয়াজিব । আবার অন্য ইমামের নিকট সত্যতার মাপকাঠিতে সেই বর্ণনা পূর্ণতায় পৌছে নাই এ কারণে সেই ইমাম সাহেবের কাছে উক্ত বর্ণনার ভিত্তিতে এ বর্ণনা দ্বারা কোন মাসয়ালা প্রমাণিত করা সম্ভব নয়। বাস্তবে এই মতানৈক্য যথাস্থানে ঠিক রয়েছে। বাহ্যত বিবেক বুদ্ধি বা যুক্তিও এটাকে মেনে নেয়। কেননা, হাদীস শুদ্ধ অশুদ্ধ হওয়ার ভিত্তিই হল হাদীস বর্ণনাকারীর অবস্থা আর বর্ণনাক দের অবস্থার ক্ষেত্রে যখন মতানৈক্য হয় তখন তাদের থেকে বর্ণিত হাদীসে উপর আমল করার ক্ষেত্রেও মতানৈক্য হওয়া নিশ্চিত । এর উদাহরণ এ অসুস্থ ব্যাক্তি । যে কয়েকজন ডাক্তারের চিকিৎসায় রয়েছে । তন্মধ্যে এক চিকিৎসকের মতে তার অসুস্থতা খুবই মারাত্মক। দ্বিতীয় ডাক্তারের মতে স্বাভাবিক রোগ অর্থাৎ মারাত্মক কোন রোগ নয়। তৃতীয় এক ডাক্তারের মতে অসুস্থতার ধারণাই তার অসুস্থতার কারণ, অন্যথায় সে সুস্থ । এমনিভাবে একজন বর্ণনাকারী গবেষকের কাছে অগ্রহণযোগ্য ও নিন্দিত। পক্ষান্তরে অন্যজনের কাছে দ্বীনদার ও সত্যবাদী । এমতাবস্থায় যেমনিভাবে চিকিৎসকদের উপর আক্রমণ করা যাবে না তেমনিভাবে ইমামগণ কাউকে দোষারুপ বা কাউকে সত্যাবাদী আখ্যায়িত করার ক্ষেত্রেও তাদের উপর কোন আপত্তি করা যাবে না। বরং চিকিৎসকদের মতো বলা হবে হাদীস ও শরীয়তের অনুসারীদেরকে বলা হবে যে, তোমার দৃষ্টিতে যার বিশ্লেষণ ও তাহকীক ভালো লাগে এবং যার উপর তোমার আস্থা বেশী হয় তুমি তারই অনুসরণ কর তাহলে আন্মাহ তাআলা সাহায্য করবেন । সকল পথ্য একত্রিত করে মাজন হিসাবে ব্যবহার করা যাবে না।

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।