ইমামগণের মতবিরোধ কি ও কেন
/ ১১৬
📝 লেখা 📖 পিডিএফ

.............ইমামগণের,মতবিরোধ,কি.ও.কেন.?.&.১০০..................... মনে করেছেন। বিশেষ কোন এক বর্ণনা প্রাধান্য দেওয়ার কোন কারণ তারা পান নি। তারা উভয়টির মাঝে সমন্বয় সাধন করেছেন ও ঘুমকে কয়েক ভাবে বিভক্ত করেছেন । অর্থাৎ এক প্রকারের ওযু নষ্ট করে আর অন্য প্রকার ওযু নষ্ট করে না। এমনিভাবে তৃতীয় মাসআলা হলো লজ্জাস্থান স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যাওয়া । এক জামাত উলামা কেরামের মত হল, কোন অন্তরায় ছাড়া সরাসরি হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যায়। অন্য দলের বিশ্লেষণ উক্ত হুকুম শর্ত ছাড়া নয় বরং এর সাথে সাধ উপভোগের শর্ত রয়েছে । অর্থাৎ যদি কাম উদ্দিপনার সাথে স্পর্শ করে তাহলে ওযু নষ্ট হয়ে বায় অন্যথায় নয়। তৃতীয় দলের তাহকীক অনুযায়ী হাত দ্বারা স্পর্শ করার কারণে ওযু নষ্ট হয় না। সাহাবা কেরাম রা. এর মাঝেও এই বিষয় নিয়ে মতানৈক্য ছিল এ কারণে ই সাহাবা ও তাবেযীনদের মাঝে তিনটি মতানৈক্য হয়েছে। ইমামগণের মধ্যে প্রথম মত ইমাম শাফেয়ী রহ. এর । দ্বিতীয় মত হযরত ইমাম মালেক রহ. এর ৷ তৃতীয় মত হযরত ইমাম আবু হানীফা রহ. এর ৷ আর ইমামগণের মতানৈক্যের মূল কারণ হল, ০ শব্দের মুশতারাক অর্থ (একাধিক অর্থ)। পবিত্র কুরআনে | ৮:2০ % বর্ণিত হয়েছে আরবী ভাষায় .,.) শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয় । সঙ্গম অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে হাত দ্বারা স্পর্শ করার অর্থে ব্যবহৃত হয়। এ অর্থের ভিত্তিতেই ইমামগণের মাঝে মতানৈক্য হয়েছে । এক দলের মতে এর দ্বারা উদ্দেশ্য হল সহবাস বা সঙ্গম | তাই তাদের মতে উক্ত আয়াত ওযু ভঙ্গকারী কারণ সমূহের অন্তর্ভুক্ত করবে না। আর এটাই হল ইমাম আবু হানীফা রহ. এর মত। অন্যদের মতে এ আয়াতের উদ্দেশ্য হল স্পর্শ করা সুতরাং তাদের মতে এ আয়াত ওষু ভঙ্গকারী কারণসমূহের একটি । তবে এদের মতে এ হুকুমটি ব্যাপক নাকি শর্তযুক্ত। শাফেয়ীদের মতে ব্যাপক কোন শতযুক্ত নয়। এ জন্য তাদের মতে এটা দ্বারা অর্থাৎ স্পর্শ করার দ্বারা ওষু নষ্ট হয়ে যাবে । ইমাম শাফেয়ী রহ. এর মতে এটা শর্তযুক্ত । আর সে শর্ত হল কামোদ্দিপনার সাথে স্পর্শ করা । তাদের মতে এ বিষয়ের প্রতি অনেক আছার (বাণী) ও আলামত রয়েছে। সে সকল আছার (বাণী) ও আলামতের ভিত্তিতেই তাঁরা উক্ত আয়াতের অর্থ নিদিষ্ট করেন। উদাহরণ

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।