হ ৯৮. মত পোষণ করেন ইমাম মালেক ও তার অনুসারীগণ। এ আয়াত দ্বারাই চার ইমাম দলীল পেশ করেন ও. মাসআলা বের করেন। কিন্তু ওযু ভঙ্গের কারণের ক্ষেত্রে যেহেতু ইমামগণের মতানৈক্য রয়েছে, সেহেতু হুকুমের ক্ষেত্রেও মতানৈক্য হয়েছে। আর এ ভিত্তিতেই বাণী ও বর্ণনার ক্ষেত্রে মতানৈক্য হয়েছে । ইমাম আবু হানীফা, ইমাম মালেক ও ইমাম শাফেয়ী. রহ. এর মতে আয়াতে যদিও দুই পথ থেকে যা বের হবে তা খাছ কিন্তু এটা একটি উদাহরণ আর তার হুকুম ব্যাপক । এই জন্য যে মহিলার খতু স্রাব ছাড়া রক্ত বের হচ্ছে এবং এ ধরণের ব্যক্তিদের জন্য সকল বর্ণনায় ওযুর নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো দ্বারা এই হযরতগণ সমর্থন গ্রহণ করেন। আর ইমাম মালেক রহ. এর মতে যেহেতু এ হুকুমটি খাছ ছিলো সেহেতু মুস্তাহাযা (হায়েয ছাড়াও যদি লজ্জা স্থান থেকে রক্ত বের হয় তার) জন্য সকল বর্ণনায় ওযুর হুকুম রয়েছে । তিনি সেগুলোর ব্যাপারে আলোচনা করেছেন ও অতিরিক্ত ওযুকে অপ্রমাণিত ও অগ্রহণযোগ্য সাব্যস্ত করেছেন। এমনিভাবে দ্বিতীয় মাসয়ালা ঘুম । এ ব্যাপারেও উলামা কেরামের তিনটি মত রয়েছে। কতকে যে কোন ঘুমকে ওষু ভঙ্গের কারণ সাব্যস্ত করেছেন। কতকে যে কোন ঘুমকে ওযু ভঙ্গের কারণ নয় হিসাবে সাব্যস্ত করেছেন। আর তৃতীয় এক দল উলামা কেরাম ব্যাখ্যা করেছেন যে কয়েক ধরণের ঘুম ওযু নষ্ট করে দেয়। আর কয়েক ধরণের ঘুম নষ্ট করে না। এ মতানৈক্য এ জন্য হয়েছে যে, ঘুমের ব্যাপারে দুই ধরণের হাদীস বর্ণিত হয়েছে। কিছু বর্ণনা দ্বারা বুঝা যায় যে, ঘুম ওযু নষ্ট করে না। ইবনে আব্বাস রা. বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মায়মূনা রা. এর ঘরে তাশরীফ নিয়ে গেলেন ও আরাম করলেন, এমনকি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লীমের ঘুম অবস্থায় নাক ডাকার আওয়াজ শুনেছি। অতঃপর তিনি উঠে নামা আদায় করলেন কিন্ত ওযু করলেন না।» "1114-০২-০৯ ৮০০ ০৮০ ৬ ০টি 2 ৯৯ - (৯৫ 410 ৬০১ (৩৪ ০1 07 € টিসি -৬০০-৯৯এ] (৮5) ০০৭৩1 ০৯১৬০ ৬ ৮০৮৫ ১ ০৩ ০১৩ 1) ৯৯. বুখারী, হাদীস নং ১১৭, আবু দাউদ, হাদীস নং-১৩৫৭.
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।