ইমাম আজমের গল্প শোন – মাওলানা হাবীবুর রহমান
/ ٦٢
📝 نص 📖 PDF

৮০ 2]: রর ০ টে ৮ টে ৮ /%/ ৫১5৮ | ভুমিকা ইমাম আ'যম আব হানীফা (েহ-) মুসলিম মিল্লাতের এক অবিস্মণীয় নাম । আহলে ইলমের মতে তিনিই ছিলেন ফিকাহ শাস্ত্রের ॥ জনক । তাঁর অসাধারণ প্রতিভা, কঠোর পরিশ্রম ও সাধনার ফলে মুসলিম জাতি ইসলামের শাশ্বত শরঈ নীতিমালা সংবিধিবদ্ধ আকারে পেয়ে ধন্য হয়েছে। বিশ্বের কোটি কোটি মুসলমান শতাব্দীর পর শতাব্দী তাঁরই উদ্বাটিত নীতিমালা অনুসরণ করে আসছে। বাংলাদেশে প্রায় ৯৮% মুসলমান তাঁরই মাযহাবের অনুসারী । সংগত কারণে তাঁকে জানার প্রতি আগ্রহ থাকা খুবই স্বাভাবিক। বাংলা ভাষাভাষি মুসলমানদের এ সহজাত চাহিদা প্ররণের জন্য বইখানা লিপিবদ্ধ করা হয়েছে। বিভিন্ন সময় কিতাব মুতালা'লা- অধ্যয়নের সময় ইমাম আযম (রহ.)-এর যেসব ঘটনাবলী নযরে পড়েছে, সেগুলোকে বিগত দু'বছর যাবত সংরক্ষণ করে আসছিলাম । ইত্যবসরে আমার এক বন্ধুর কাছে হযরত মাওলানা আব্দুল কাইয়ম হাক্কানী (রহ.) রচিত “ইমাম আ'যম_আব হানীফা (রহ.) কী হায়রাত আংগীজ ওয়াকেআত' বইখানা পেয়ে গেলাম । এর সূত্র ধরেই মলত পুস্তি কাটি রচিত হয়েছে। এছাড়া দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত “তাযকিরাতুন নু'মান' ও ইফাবা প্রকাশিত “ইমাম আ'যম আব হানীফা (রহ.)” -এ গ্রন্থ দু'টি থেকেও যথেষ্ট সহায়তা নেওয়া হয়েছে। পাঠক মহলে বিনীত আরয, যথা সাধ্য শ্রম ব্যয় করার পরও ভুল- ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, এধরণের কিছু দৃষ্টিগোচর হলে আমাদেরকে অবহিত করবেন, পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ এগুলো সংশোধন করে দেওয়া হবে। দু'আ করি, বইটি রচনা ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ঠ সকলকেই আল্লাহ তা“আলা যেন জাযায়ে খাইর দান করুন। মুহাম্মদ হাবীবুর রহমান ৩/৯/১৪২৪ হি মাদরাসা দারুর রাশাদ

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.