ইমাম আজমের গল্প শোন – মাওলানা হাবীবুর রহমান
/ ৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আ'যম আবূ হানীফা (র) বলেন, “আমি একদা কৃফার এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এক লোক আঙ্গুল দিয়ে রাস্তার গেলাম এবং রাস্তায় পড়ে থাকা কিছু মাল উঠিয়ে তার কাছে নিয়ে পেশ করলাম। লোকটির কাছে যাওয়ার পর দেখলাম সে একজন মহিলা । সে বলল, জনাব! এই মাল কেন উঠাতে গেলেন? আপনাকে তো এগুলো উঠিয়ে আনতে কেউ বলেনি? এখন আপনাকেই এ মাল হেফাযত করতে হবে এবং তার মালিকের কাছে পৌছে দিতে হবে ।” ইমাম আ'যম আবু হানীফা (র) বলেন, আমি এই ধোকা খেয়ে ভীষণ অনুতপ্ত হলাম। কিছু সংখ্যক মহিল' সমবেত হয়ে পরস্পরে কথা বলছে। তাদের একজন হঠাৎ দাঁড়িয়ে গেল এবং সকলমুক লক্ষ্য করে উঁচু আওয়াজে বলে উঠল, টস ০৮০৮ ল। এ 91০0৮ %115 'এ দেখ আবু হানীফা, এশার ওষু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেন। . আমি একথা শুনে মনে মনে সংকল্প করলাম যে, এই মহিলার ধারণাটি আমি বাস্তবে রূপ দান করবো। সেদিন রাত থেকেই আমি ইবাদত শুরু করে দিলাম। পরবর্তীতে এটি আমার মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে গেল। -আল মানাকিব-৫৫ -মাক্কী ইমাম আ'যম (র)-এর বিশিষ্ট শাগরেদ হযরত যুফার ইবনে হুযাইল (র) বর্ণনা করেন যে, কালামশাস্ত্র চ্চকালীন এক মহিলা ইমাম আ'যম (র)-এর কাছে তালাক বা হায়েয সম্পর্কিত কোন মাসআলা জানতে আসল । ইমাম আ'যম (র) তখন নিজের অজ্ঞতা প্রকাশ করে বললেন ঃ ইমাম হাম্মাদ (র)-এর দরসগাহে যান। সেখানে এর সমাধান পেয়ে যাবেন। ইমাম হাম্মাদ (র) যে সমাধান দিবেন তা অবশ্যই আমাকে এসে শুনাবেন।' | মহিলা ইমাম হাম্মাদ (র) দরসগাহে গেল এবং সমাধান পেয়ে ইমাম আ'যম (র)-এর কাছে গিয়ে তা শুনাল। বর্ণনাকারী বলেন, ইমাম আযম (র) তখন ভীষণ অনুতপ্ত হলেন। মনে মনে “ইলমে কালাম'-এর সীমাবদ্ধতা চিন্তা করে ইমাম হাম্মাদ (র)-এর দরসগাহে বসে গেলেন। -তাযকিরাতুন নোমান-১২৩ হযরত ইমাম আবু ইউসুফ (র) বর্ণনা করেন যে, আমি ইমাম আ'যম (র)কে প্রশ্ন করলাম- আপনি কিভাবে ইলমে ফিকাহ্‌ অর্জন করার সৌভাগ্য লাভ করেছেনঃ ইমাম আ'যম (র) বললেন ঃ তাওফীক তো আল্লাহ তা'আলা দিয়েছেন। অতএব তাঁর জন্যই সকল প্রশংসা ও কৃতজ্ঞতা । আমি যখন ইলমে দীন অর্জনে ব্রতী হলাম, তখন আমি সকল জ্ঞান-বিজ্ঞানের ওপর এক এক করে দৃষ্টিপাত করলাম এবং এ সবের উপকারিতা ও পরিণামের কথা চিন্তা করলাম । আমার মন চাইল যে, “ইলমে কালাম" নিয়ে গবেষণা করে যাবো। তারপর চিন্তা করে দেখলাম যে, এর পরিণাম ভাল হবে না। আর এতে উপকারিতাও সামান্য । এ শাস্ত্রে গভীর পান্তিত্য অর্জন করলেও এর দ্বারা মনের ভাব প্রকাশ করা সহজসাধ্য নয়। এছাড়া এ বিষয়ের নানাজনের নানান আপত্তি ও অভিযোগ উত্থাপিত হয়ে থাকে। অনেকে এ শাস্ত্র বিশেষজ্ঞকে বিদ“আতী ও পথত্রষ্টও বলে থাকেন। অতঃপর আরবী সাহিত্য ও নাহু শাস্ত্রের ওপর দৃষ্টিপাত করলাম । এতে আমি সিদ্ধান্ত নিলাম যে, অবশেষে এ শান্ত্রবিদদের বসে বসে ছাত্রদের সাহিত্য ও ব্যাকরণ পড়ানো ছাড়া আর কোন কাজ থাকে না। তারপর আমি কবিতা ও পদ্য শাস্ত্রের ওপর দৃষ্টিপাত করলাম । এতে আমার বুঝে আসল যে, এ শাস্ত্রের মূল উদ্দেশ্য কারো কারো প্রশংসা কিংবা কুৎসা রটনা করা এবং অপ্রয়োজনীয় বাক-চাতুরতা ও দীনের ক্ষতি সাধন করা তারপর আমি কিরাত ও তাজবীদ বিষয়ে চিন্তা করলাম । এতে আমি সিদ্ধান্ত নিলাম যে, এ বিষয়ে গভীর পাপ্তিত্য অর্জনের পর অবশেষে কয়েকজন যুবক সমবেত হয়ে আমার নিকট কুরআন তিলাওয়াত করবে। আর কুরআনের মর্মবাণী ও অর্থ, ব্যাখ্যা তাদের কাছে দুর্বোধ্য থেকে

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।