Forhange Jadeed উর্দু - আরবী অভিধান
/ ٨٥٣
📝 نص 📖 PDF

বৈশিষ্ট্যাবলী নতুন এই অভিধানে প্রায় অর্ধলক্ষ শব্দ সন্নিবেশ করা হয়েছে। যদ্দরুন কলেবরও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে । আধুনিক ও প্রচলিত শব্দ নিয়ে সাজানো হয়েছে এটি । তবে বহুল প্রচলিত এবং পাঠ্য-পুস্তকে ব্যবহৃত প্রাচীন শব্দও সন্নিবেশ করা হয়েছে । এই অভিধানে নীতিগতভাবে যে সব জিনিষের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে, তা হচ্ছে এই £- (১) প্রাচীন ও অপ্রচলিত শব্দ এই অভিধানে পাইকারী হারে আনা হয়নি । যাও আনা হয়েছে, তা কেবল প্রচলন হিসেবে । (২) উৰ্দু ভাষায় ব্যবহৃত ইংরেজী ও অন্যান্য ভাষাও এতে বেশ স্থান পেয়েছে। বিদেশী ভাষার ক্ষেত্রে কেবলমাত্র ইংরেজীতে মূল শব্দরূপও সাথে সাথে সন্নিবেশিত করা হয়েছে। (৩) প্রতিটি মূল শব্দের সাথে বন্ধনী দিয়ে উচ্চারণ দেয়া হয়েছে, যাতে সঠিক উচ্চারণ সনাক্ত করা যায়। (৪) ব্যাকরণিক দৃষ্টিকোণে (০১৯৯ 5১-০) শব্দের অবস্থানও চিহ্নিত করে দেয়া হয়েছে (নাঃ) =. - (সর্ব) ১১ চিহ্ন উল্লেখপূর্বক। (৫) উর্দু সিলেবাসের প্রাথমিক জামাতের কিতাবগুলোর কঠিন ও দুষ্প্রাপ্য শব্দগুলো বেছে বেছে এতে সন্নিবেশিত করা হয়েছে। (৬) মূল শব্দের সহজ, সরল অর্থ দিতে সবত্মিক চেষ্টা করা হয়েছে। যথাস্থানে শব্দ চয়ন ও প্রয়োগের সুবিধার্থে প্রয়োজন না থাকলেও কিছু কিছু সমার্থবোধক শব্দ দিয়ে দেয়া হয়েছে। (৭) অনেক স্থানে বহুল প্রচলিত জোড়া শব্দ আনা হয়েছে। মোটকথা, উর্দু ভাষাভাষী তথা ছাত্র-শিক্ষকদের কাছে গ্রহণীয় করে তোলার সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে।

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.