সংকলকের কথা বিবর্তন-আবর্তন আর বৈপ্লবিক পরিবর্তন-ই হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য । আজ যেটা সুন্দর বলে বিবেচ্য -আসছে দিন ঠিক সেটাই পরিত্যাজ্য । আজ যেটা আধুনিক আগামী কালকেই সেটা পৌরাণিকের নথিতে নথিবদ্ধ হতে যাচ্ছে। দুনিয়া ও প্রকৃতির এই পালাবদলের হিড়িক ভাষার ওপর লেগে আছে আবহমানকাল ধরেই । মনে করুন, ষাটের দশকে বাংলা সাহিত্যে বঙ্কিমী দুর্বোধ্য দাত ভাঙ্গা শব্দের ব্যাপক প্রচলন ছিল । আর বর্তমান প্রজন্ম এ সাহিত্য শুনলে কেবল হাসেই না বরং এর ওপর টিপ্পনীও কাটে । উর্দূ সাহিত্যের বেলায়ও এই পালাবদল ব্যাপক হারে হয়েছে বলে খ্যাতনামা উৰ্দূ সাহিত্যিক, ভাষাবিদ, সাংবাদিক ও অভিধানকারদের দাবী । প্রাচীন ও আধুনিক উৰ্দূ সাহিত্যের মাঝে পার্থক্য নির্ণয়ের সন্ধানী দৃষ্টি বুলালে আকাশ-পাতাল পার্থক্য ধরা পড়বে ৷ তাই উৰ্দূ সাহিত্যে আজ আর প্রাচীন দুর্বোধ্য শব্দগুলো ব্যবহৃত হতে দেখা যায় না। মোটকথা, সৃষ্টির উষালগ্ন হতে পৃথিবীর বলতে গেলে গোটা ভাষাতেই পরিবর্তনের পর পরিবর্তন হয়ে আসছে । ভাষার এই ঘষা-মাজা কত দিন চলে-তা কেবল মহান রব্বুল আলামীন-ই ভালো জানেন । কিন্তু অভিধানকারগণও ভাষাগত পালাবদলের সাথে সমান্তরাল পাল্লা দিয়ে কলম চালিয়ে আসছেন যুগ-যুগান্তরে ৷ ভাষাগত আমূল পরিবর্তন না হলে আদি যুগের লেখা যে কোন একটি অভিধানই এ যুগে চলতো, নতুন অভিধানের দরকার পড়ত না একবারেই । একমাত্র ভাষার দ্রুত সংস্করণ ও পরিবর্তনের দরুন সংস্করণোত্তর ভাষার জন্য অভিধান লেখা অপরিহার্য হয়ে পড়ে । এমন একটি অপরিহার্য দিকের গুরুত্ব উপলব্ধি করে আমরা এই অভিধান লেখায় মনোনিবেশ করি । উর্দূ-বাংলায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রায় চার দশক ধরে জনাব রব্বানী সাহেবের “ফরহঙ্গ-ই-রব্বানী” নামী একমাত্র অভিধানখানি চলে আসছে । গুণগত মান আর শব্দ চয়নে অভিধানখানি অতি উত্তম বলতে এতটুকু দ্বিধা নেই । তবে শব্দ পর্যাপ্ত নয়। জোড়া শব্দও একেবারে কম । বাংলাদেশে উর্দূ-বাংলা অভিধান সবচেয়ে বেশী প্রয়োজন হয় কওমী মাদ্রাসার প্রাথমিক জামাতগুলোর ছাত্র-শিক্ষকদের ৷ আলোচ্য অভিধানটিতে শব্দ অপর্যাপ্ত হওয়ায় ছাত্র-শিক্ষকগণ হতাশ হন। সেই বাল্যকালে স্বয়ং আমরাও যে হতাশ হইনি-তা কিন্তু নয়। ছাত্র জীবনেই এমন একটি অভিধান লেখার খায়েশ মনে মনে পুষে আসছিলাম ৷ খায়েশটা খায়েশ হয়েই দীর্ঘদিন বুকের এক কোণে চাপা ছিল। পরবর্তীতে শুভাকাংজ্মী মহল আমাদেরকে এমন একটি অভিধান লিখতে জোর তাগিদ দেন, যাতে ছাত্র-শিক্ষকদের প্রয়োজনীয় শব্দ সন্নিবেশিত থাকে । ছাত্রজীবনের খায়েশ আর বন্ধুমহলের তাগিদে আল্লাহ ভরসা করে এই দুঃসাহসিক কাজে হাত দেই । আল্লাহ পাকের অসীম রহমত ছাড়া এই কাজ সম্ভব নয় । অভিধান প্রকাশের এই
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.