বাহাউদ্দীন যাকারিয়া গ্রামের মক্তব ও প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনের পর স্থানীয় রিয়াজুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। নাহু-সরফের শিক্ষা সমাপন করে সন্দীপ হরিশপুর বশিরিয়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হয়ে দাখিল, আলীম ও ফাজিল পাস করেন। পড়াশোনা করে ঢাকার মিরপুর আরজাবাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। বাহাউদ্দীনের পিতা মাওলানা শামসুদ্দিন কাসেমী বাতিল তাগুতি শক্তির ও ঈমান বাঁচাও” আন্দোলনের ডাক দেন। পাক আমলে রচিত পুস্তক “পাকিস্তানে মিশনারীর উৎপাত” প্রমাণ করে তিনি অনেক আগে থেকেই খ্রিষ্টানদের তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। ঠিক তেমনি শিয়া মতবাদ যখন মাথা চাড়া দেয় কাসেমী তখন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সামনে প্রকাশ করেন- “শিয়া কাফির” নামক বই “ইসলাম বনাম কমিউনিজম” নামক একটি বইও তিনি রচনা করেন। আফগানিস্তানে মির্জা কাদিয়ানীর অনুসারীদের ব্যাপারে তিনি ছিলেন ঘোরবিরোধী। খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ গঠনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে আন্দোলনের দামামা প্রত্যন্ত অঞ্চল সফর, দাওয়াতি অভিযান, সভা-সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম আহ্বান করে দেশের যুব সমাজকে উগ্রপথে ধাবিত করেছেন। তার পিতা মাওলানা শামছুদ্দীন কাসেমী মৃত্যুর পর মোস্তফা আজাদ ১৯৯৬ সাল থেকে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন । কিন্তু ১৯৯৬ সালের ২৩ ফেব্রুয়ারি তার মৃত্যু হলে মুহতামিমের পদটি শূন্য হয়। প্রতিষ্ঠানের মজলিসে মাওলানা শামসুদ্দীন কাসেমী এর বড় ছেলে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াকে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়। এর আগে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রতিষ্ঠানটির নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিবের দায়িতৃও পালন করছেন দীর্ঘদিন । হেফাজত নেতা মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ২০২১ সালের ৩০ ডিসেম্বর নিজ ফেসবুক পেজে কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে গিয়ে লিখেছেন, মুসলমানদের ঈমানশুন্য করার জন্য সাম্রাজ্যবাদী অপশক্তি যে সব গোষ্ঠি বা সম্প্রদায় 87588587558 উপর যুলুম-নির্যাতন করে আসছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান আর্মির কাদিয়ানী সদস্যরা আমাদের মা বোনদের ধর্ষণ, লুটতরাজ, বাড়ি-ঘর অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কার্যকলাপ বেশি চালিয়েছিল। এ দেশিয় কাদিয়ানীরাও পাক আর্মিকে ১৯৩ নানাভাবে সহযোগিতা করেছিল। এ থেকে প্রমাণিত হয় কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল। এ দেশের উলামায়ে কেরামসহ ধর্মপ্রাণ মুসলমান দীর্ঘ দিন ধরে কাদিয়ানীদের অমুসলিম দাবি জানিয়ে আসছেন । কিন্তু অতীব দুঃখের বিষয় হলো, কোনো সরকারই এ দাবির প্রতি সামান্যতম কর্ণপাত করেনি । যার ফলে তারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা অনবরত করে চলেছে। এরই অংশ হিসেবে পঞ্চগড়ে এবারো কাদিয়ানীরা ইজতেমার আয়োজন করে । বাংলাদেশ সরকারের নিকট মুসলিম জনতার দাবি, পঞ্চগড়ে আহুত কাদিয়ানীদের ইজতিমা অবিলম্বে নিষিদ্ধ করুন । কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় ঘোষণা করুন কাদিয়ানীদের জন্য ইসলামী পরি ভাষার ব্যবহার আইনত দন্ডনীয় বলে জাতীয় সংসদে আইন পাশ করুন । কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক ঈমান বিধ্বংসী সকল বই-পুস্তক বায়জাপ্ত করুন ৷” মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 'ধর্মীয় চেতনা এবং মুক্তিযুদ্ধ চেতনা কি একটি অপরটির বিপরীত"? শিরোনামে ২০২১ সালের ১০ ডিসেম্বর একটি পোস্টে তিনি লিখেছেন- “সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, বোধের উপর আঘাত হানে এমন কোন অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠতেই একটি চিহ্নিত মহল থেকে রবরব উঠে, এসব কর্মকাণ্ড নাকি মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী । প্রশ্ন হল মুক্তিযুদ্ধ চেতনা বলতে কি বুঝায়? আমাদের স্বাধীনতা যুদ্ধ কি ধর্মীয় চেতনার বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, না জালিমের বিরুদ্ধে মজলুমের আজাদীর লড়াই ছিল? না অপশাসনের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার লড়াই ছিল? না স্বৈরাচারীর বিরুদ্ধে গণতন্ত্রকামীদের লড়াই ছিল? এ যুদ্ধ তো কোনো ধর্মীয় চেতনা, বোধ-বিশ্বাসের বিরুদ্ধে ছিল না। আমাদের মুক্তির সংগ্রাম তো ইসলামের শ্বাশত আদর্শের বিরুদ্ধে ছিল না। বাংলাদেশ থেকে ইসলামী বোধ-বিশ্বাস তাড়িয়ে রামবাবুদের পৌরানিক ধ্যান-ধারণা প্রতিষ্ঠার জন্য ছিল না। ইসলামী কৃষ্টি-কালচার ধ্বংস করে হিন্দুয়ানী সংস্কৃতি চাপিয়ে দেয়ার জন্য ছিল না। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবও এমন বক্তব্য, বিবৃতি দিয়েছেনে বলে কেউ প্রমাণ দিতে পারবে না ।' ৭০. শাহ মমশাদ আহমদ কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সদস্য সচিব, সাহাবা সৈনিক পরিষদ মাওলানা শাহ মমশাদ আহমদ ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন (বর্তমান ওসমানীনগর) তাজপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আব্দুল কাইয়ুম । তার মাতার নাম আয়শা বেগম । শিক্ষাজীবনের শুরুতে তিনি স্থানীয় আওরঙ্গপুর মাদ্রাসায় ইবতেদায়ী থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজির বাজার মাদ্রাসায় ৭ম শ্রেণিতে ভর্তি হন। ১৯৯২ সালে তাকমীল ফিল হাদিসে উত্তীর্ণ হন। ১৯৪
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।