মানুষকে মুক্তি ও শান্তি দিতে পারেনি । একমাত্র খেলাফত প্রতিষ্ঠাই মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে ৷” ২০২০ সালের ২৬ নবেম্বর দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, “২০২০ সালের ২৫ নবেম্বর এক বিবৃতিতে মাওলানা হামিদী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামান্নাবিয়্টান (অর্থ সর্বশেষ নবী)। তার পরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। কাদিয়ানী সম্প্রদায় হযরত মুহাম্মদ সা. কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে কোরাণকে অস্বীকার করেছে। হযরত মুহাম্মাদ সা. কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে কেউ মুসলমান থাকতে পারে না। তাই বিশ্বের ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অমুসলিম বা কাফের হিসেবে ফতোয়া দিয়েছেন । “ওআইসির ফিকাহ কমিটির সিদ্ধান্তের আলোকে অনেক মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে । সৌদি আরব কাদিয়ানীদের জন্য পবিত্র হজ্জ নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে একটি পৃথক সম্প্রদায় হিসেবে তালিকাভুক্ত করতে হবে। যাতে মুসলমান পরিচয় দিয়ে কাদিয়ানীরা জাতিকে বিভ্রান্ত করে ঈমান হরণ করতে না পারে। কাদিয়ানীরা পৃথক ধর্ম হিসেবে স্পষ্ট হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মত কাদিয়ানীরাও এদেশে বসবাস এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান করবে । কোনো মুসলমান বাধা দিবে না।' ৬৮. হাফেজ মুহাম্মদ কাসেম সাবেক উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাওলানা হাফেজ কাসেম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধুরং গ্রামে ১৯৪৭ সালে জন্গ্রহণ করেন । তার পিতার নাম আল্লামা শাহ নূর আহমদ । তার মাতার নাম মরহুমা আয়েশা খাতুন। ফটিকছড়ির জামেয়া কোরআনিয়া তা"লিমুদ্দীন তিনিই প্রতিষ্ঠা করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মজলিসে শুরার একজন কর্মতৎপর ও প্রভাবশালী সদস্য ছিলেন এবং প্রায়ই শুরার সভাগুলোতে তিনিই সভাপতিত্ব করতেন। হাফেজ কাসেম জামেয়া কোরআনিয়া তার্সলমুদ্দীনে কায়েদায়ে বোগদাদী থেকে নিয়ে নাষেরা এবং হিফজ পর্যন্ত শেষ করেন । এখানে হিফজের সবক শেষ করার পর যান এবং সেখানে ১৯৬১ সালে ভর্তি হয়ে হিফজের দাওর করেন । বাংলা, ইংরেজী, গণিত এগুলো জনাব মরহুম মাষ্টার মীর আহমদ-এর কাছে পড়েন। উর্দু, ফার্সী, দ্বীনীয়াত থেকে নিয়ে জামাতে পাঞ্ভুম তথা শরহে জামি কানযুদ্দাকায়েক পর্যন্ত নাজিরহাট মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আপন পিতা মরহুম মাওলানা নূর আহমদ-এর কাছে বিশেষভাবে পড়েন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। ১৯১ তিনি সেখানে শারহে বিকায়া থেকে দাওরায়ে হাদিস ও দাওরায়ে তাফসির পর্যন্ত পড়েন এবং ১৯৭১ সালে দাওয়ায়ে হাদিস ও ৭২ সালে দাওয়ারে তাফসির পড়ে মাওলানা সনদ লাভ করেন। ১৯৭৩ সালে মাওলানা কাসেমকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেন। দীর্ঘ তিন দশকেরও অধিক সময় ধরে হাটহাজারী মাদ্রাসার যাবতীয় খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি দারুল উলুমের একজন মুহাদ্দিস, মুফাচ্ছির এবং প্রভাবশালী সহযোগী মুহতামিম ছিলেন৷ ২০০৩-তে তিনি দীর্ঘ ৩০ বৎসরের কর্মক্ষেত্র দারুল উলুম নাজিরহাটে মজলিসে শুরার সিদ্ধান্তে নির্বাহী পরিচালক ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সাল থেকে জামেয়া কোরআনিয়া তা"লিমুদ্দীনের মুতাওয়াল্লীর পদে দায়িত্ব পালন করেন। নব্বই দশকের শুরুতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) কর্তৃক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দুর্গম পাহাড়ে স্থাপিত জিহাদী প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ধর্মপুর ও কাঞ্চননগর পাহাড়ি প্রশিক্ষণ ক্যাম্প এবং ফটিকছড়ির বিভিন্ন কওমি মাদ্রাসা কেন্দ্রিক পরিচালিত জিহাদী প্রশিক্ষণ কেন্দ্রসমূহ মাওলানা কাসেমের অধীনে চলতো । হাটহাজারী উপজেলা থানার মীরেরখীলের পশ্চিমে হুজির পরিচালনাধীন প্রশিক্ষণ কেন্দ্র ও তার অধীনে চলতো । মাওলানা কাসেম হুজির উপদেষ্টা কমিটির একজন সদস্য ও পরামর্শক ছিলেন৷ জিহাদের নামে কওমি তরুণ যুবকদেরকে জঙ্গিবাদের দিকে ধাবিত করতেন তিনি । তার জিহাদী বক্তব্য ও লেখালেখি জঙ্গি সংগঠন হুজির সদস্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতো । উত্তর চট্টগ্রামের জিহাদী প্রশিক্ষণ কেন্দ্রে তিনি সরাসরি উপস্থিত থেকেই জঙ্গিদের উত্সাহ প্রদান করতেন । জঙ্গিদের নিকট তিনি একজন আদর্শ নেতা হিসেবে পরিচিত ছিলেন। মৌলবাদী সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে তার নেতৃত্বে চট্টগ্রাম শহর, হাটহাজারী ও ফটিকছড়ি থানায় বিভিন্ন মিছিল মিটিং অনুষ্ঠিত হতো । ৬৯. বাহাউদ্দীন যাকারিয়া নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও যুগ্া-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন নিয়ামস্তির গ্রামে ১৯৫৮ সালে জনুগ্রহণ করেন । তার পিতার নাম মাওলানা শামছুদ্দীন কাসেমী আর দাদার নাম মুহাম্মদ মুদ্দাসসির । তার পিতা ছিলেন খতমে নবুওত আন্দোলন পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, পয়গামে হক ও সাপ্তাহিক জমিয়তের প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯২
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।