মুফতি আব্দুর রহিম কাসেমী ২০২১ সালের ২২ এপ্রিল হেফাজত থেকে পদত্যাগ করে সাংবাদিকদের কাছে প্রেরিত লিখিত বক্তব্যে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা নজিরবিহীন ও অমানবিক । দেশ ও জনগণের জানমালের ক্ষতি কোনোভাবেই ইসলামসম্মত হতে পারে না। যাদের প্ররোচনায় দেশ ও জনগণের জানমালের এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান কাসেমী ৷’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করতে গিয়ে হেফাজতের নেতাকর্মীরা ২০২১ সালের ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ ব্যাপক ভাঙচুর চালায় । এসব ঘটনায় বিভিন্ন থানায় ৫৬টি মামলা হয় । এসব মামলায় ৪শ' ১৪ জনকে এজাহারনামীয় আসামি করে অজ্ঞাত আরো ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৪শ' ১৫ জন। এ ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমীকেও গ্রেপ্তার করেছে পুলিশ । ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সাবেক সিনিয়র বাংলাদেশ যোগদান করেছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর কেন্দ্রীয় মজলিসে শুরা আমেলার বৈঠকে তিনি এ যোগদান সম্পন্ন করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত । একটি অংশের সভাপতি হিসেবে রয়েছেন সিলেটের শায়খ জিয়াউদ্দিন। অন্যভাগের সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। বি-বাড়ীয়ার মুফতি আব্দুর রহিম কাসেমি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অংশের জমিয়তে যোগদান করেন । ২০২১ সালের ৪ মে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে হেফাজতের সহিংসতায় জড়িতদের বিচার দাবি করে পদত্যাগ করেছিলেন কাসেমী । তবে পুলিশ বলছে- হেফাজতের সহিংস ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া ২০১৬ সালে চালানো হেফাজতের সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। ৬৭. মুজিবুর রহমান হামিদী সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা মজিবুর রহমান হামিদী ১৯৫৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর উপজেলার জন্গ্রহণ করেন। তিনি হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও দলের ঢাকা মহানগরীর আমির । তিনি বিগত ৩০ বছর তথাকথিত ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় জাতীয় রাজনীতির সাথে জড়িত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীরও সাবেক সহ-সভাপতি । ১৮৯ ১৯৯৪ সালে জাতীয় পর্যায়ে ১১টি ইসলামী ছাত্র ও যুব সংগঠনের সমন্বয়ে গঠিত “খতমে নবুওয়াত যুব-ছাত্র সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। মাওলানা মুজিবুর রহমান হামিদী তথাকথিত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, দেশপ্রেম, মুসলমানদের ঈমান-আকিদা, তাহজিব-তামাদ্দুন সংরক্ষণ, গণমানুষের অধিকার আদায় এবং কথিত নাস্তিক-মুরতাদদের কর্মকান্ড বন্ধের নামে দীর্ঘদিন যাবত দেশে অরাজকতা ও উগ্রতা সৃষ্টি করেছেন । ছাত্রজীবনে মাওলানা মুজিবুর রহমান হামিদী নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন জমিয়তে তোলাবায়ে কওমিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি ছাত্রাবস্থায় উগ্রবাদী রাজনীতির সক্রিয় কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। পরে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন। একটানা ২০ বছর তিনি খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের শিষ্য হিসেবে থাকার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও হাফেজ্জীর মতাদর্শে দীক্ষিত হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মারা যাবার পর দীর্ঘদিন রাজনীতি হারাম বলে ফতোয়াদানকারী মাওলানা হাফেজ্জী হুজুর তওবার ডাক দিয়ে ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেমদের নিয়ে খেলাফত আন্দোলন নামে রাজনীতি শুরু করেন। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ খেলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর-এর মজলিসে আমেলার এক জরুরি মিটিংয়ে সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান ইসলামে হারাম ৷ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর পৃথিবীতে আগমন হয়েছিল মূর্তিকে ধ্বংস করার জন্য ৷ রাসুলুল্লাহ(সাঃ) কাবাঘরের পাশে থাকা সব মূর্তি ধ্বংস বা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। ভাস্কর্য এবং মূর্তি এক ও অভিন্ন, এর মাঝে কোনো পার্থক্য নেই। মানুষ এটার পূজা করুক, আর না করুক ইসলামের দৃষ্টিতে কোনো প্রাণীর ভাস্কর্য তৈরি করা হারাম । “বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য মূর্তি নয়, স্থানে স্থানে মসজিদ নির্মাণ করুন। মসজিদ আল্লাহর ঘর ৷ মানুষ সেখানে ইবাদত বন্দেগী জিকির তেলাওয়াত দোয়া করবেন। সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইবাদত করার কারণে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে, ছাওয়াব পাবে। আর ভাস্কর্যের নামে মূর্তি হলে বঙ্গবন্ধুর কবরে আজাব হবে। বঙ্গবন্ধুর প্রকৃত হিতাকাত্বীরা কখনো ভাক্কর্ষ-মূর্তিকে সমর্থন করতে পারে না। এদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতা কাফির-মুশরিকদের মূর্তি সংস্কৃতি বরদাশত করবে না। “হেফাজতের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির এবং ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, বিশ্বে খেলাফত ব্যবস্থা চালু না থাকায় পৃথিবীর সর্বত্র চলছে অরাজকতা, মারামারি- কাটাকাটি । অন্যদিকে সুদের রাজ্যে পুরো পৃথিবী সয়লাব । মানুষ দিশেহারা ৷ বাচার জন্য কখনোবা গ্রহণ করছে সমাজতন্ত্র মতবাদ, কখনোবা গণতন্ত্র । কিন্ত কোনো তন্ত্রই ১৯০
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।