শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

২০২১ সালের ২৮ এপ্রিল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। পাঁচদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ । এরপর মতিঝিল থানার করা মামলায় দশ এবং পল্টন থানায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এ তদন্তকারী কর্মকর্তা । আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মতিঝিল থানার মামলায় ৩ দিন এবং পল্টন থানায় তিনদিন করে মোট ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। ২০২১ সালের ২২ এপ্রিল আসামির ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত । ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা । সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা । এ ঘটনায় তার বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানাসহ বিভিন্ন থানায় মামলা করা হয়। ৬৬. আব্দুর রহিম কাসেমী সহকারী সম্পাদক, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কেন্দ্রীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আব্দুর রহিম কাসেমী ১৯৬৯ সালে সদর থানার কাজী বাড়িতে জনুগহণ করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা আব্দুর রহিম কাসেমীকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে। পুরুষ সহকর্মীকে নারী সাজিয়ে “মুরব্বিদের ব্ল্যাকমেইল' করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। ২০২০ সালের ৪ ডিসেম্বর গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো মাদ্রাসার মোহতামিম (অধ্যক্ষ) মুফতি মাওলানা মুবারকুন্লাহ স্বাক্ষরিত মাদ্রাসার সভার কার্যবিবরণীতে মাওলানা আব্দুর রহিম কাসেমীকে অব্যাহতি দেওয়ার কথা জানান। মাদ্রাসার কার্ধবিবরণীতে ২০২০ সালের ১ ডিসেম্বর মাদ্রাসার সভায় ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় বলে জানানো হয়। মাদ্রাসার সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, মাওলানা আব্দুর রহিম কাসেমীর বিরুদ্ধে এক ব্যক্তিকে নারী সাজিয়ে মাদ্রাসার সিনিয়র শিক্ষকদেরকে ব্ল্যাকমেইলিং করাসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ওই শিক্ষক যেন মাদ্রাসার নাম ব্যবহার করতে না পারেন সেদিকে সকলকে দৃষ্টি আকর্ষণ করা হয়। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মোহতামিম (অধ্যক্ষ) মুবারকুল্লাহ স্বাক্ষরিত কার্যবিবরণীতে বলা হয়, মাওলানা আব্দুর রহিম ২০২০ সালের ১২ নভেম্বর পরিকল্পিতভাবে মাদ্রাসা ছাত্রদের ভুল বুঝিয়ে বিক্ষোভ করান । জামিয়ার সিনিয়রদেরকে তিনি তোয়াক্কা করেন না। নিজের সহযোগী আব্দুল কুদ্দুসকে নারী সাজিয়ে মাদ্রাসার মুরুব্বিদের ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করেন। ১৮৭ হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করেন হেফাজতের কেন্দ্রীয় সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সাবেক মুহাদ্দিস মুফতি আব্দুর রহিম কাসেমী । ২০২১ সালের ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী সাংবাদিক ভাইয়েরা, সামাজিক ও রাজনৈতিক নেতারা এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আমি মুফতি আব্দুর রহিম কাসেমী । ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী চলমান অস্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে আমার অবস্থান ব্যাখ্যা করার উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার এঁতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া ইসলামিয়ায় খেদমতে ছিলাম ৷ কিছু মতাদর্শগত ভিন্নতার কারণে যড়যন্ত্রমূলকভাবে আমাকে বিগত ০১/১২/২০২০ তারিখে জামিয়ার সকল দায় দায়িত হতে অব্যাহতি দেয়া হয়। আপনারা অবগত আছেন অত্র প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আমাকে অব্যাহতি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় এবং জামিয়ার সকল কার্যক্রম ও দায়িতের সাথে আমি কোনোভাবেই সংশ্লিষ্ট নই এ ব্যাপারে বক্তব্য প্রদান করা হয়। এমনকি জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় আমার প্রবেশ নিষিদ্ধ করা হয়। ‘পূর্ব হতে যদিও আমি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে ও রাজবাড়িয়া জেলা কমিটির যুগা-সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত ছিলাম কিন্তু ০১/১২/২০১০ তারিখের পর হতে আমাকে সকল দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়। এরপর হতে এ পর্যন্ত জামিয়া বা হেফাজতে ইসলামের আভ্যন্তরীণ বা সার্বজনীন কোনো সভা, সমাবেশ, মিছিল বা মাহফিল কোথাও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি জামিয়ার এতিহ্যবাহী ঈদগাহের মাহফিলেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমি নিজস্ব তত্বাবধানে পরিচালিত মাদ্রাসাসমূহে ছাত্রদের তালিম তরবিয়্যত নিয়ে একান্তভাবে ব্যস্ত আছি। কোনোভাবেই জামিয়া বা হেফাজতে ইসলামের কোনোরকম কার্যক্রমের সাথে জড়িত নই। ‘২৬ শে মার্চ ২০২১, স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ভারতের সম্মানিত দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তা নজিরবিহীন, অমানবিক এবং দেশ ও জনগণের জান মালের যে ক্ষতি হয় তা কোনভাবেই ইসলামসম্মত হতে পারেনা । তাই আমি ব্যক্তিগতভাবে এসমস্ত কার্যক্রম হতে নিষ্থিয় থাকি এবং আমার তন্তাবধানে পরিচালিত সমস্ত মাদ্রাসা সমুহের সকল শিক্ষক ও ছাত্রদের এসমস্ত দেশ ও ইসলাম বিরোধী কাজে যোগদান না করতে বাধ্য করি। “এর পরিপ্রেক্ষিতে ২৬/০৩/২০১১ তারিখে রেল ষ্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ ও ক্ষয়ক্ষতি করা এবং ২৭, ২৮ মার্চ ২০১১ মধ্যে হরতাল চলাকালে যে সমস্ত ভাঙচুর, অগ্নিসংযোগসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাতে আমি বা আমার মাদ্রাসা কোন ছাত্র কোনভাবেই অংশগ্রহণ করে নাই। এমতাবস্থায় কে বা কাহারা বিভিন্ন গণমাধ্যমে আমার নাম যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে যা প্রতিহিংসামূলক মিথ্যাচার এবং সম্পূর্ণ বাস্তবতার সাথে এর কোনরূপ সম্পর্ক নেই ৷” ১৮৮

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।