শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কর্মসূচির নামে মাঠে নামাতেন। যারা মাঠে ময়দানে নামতেন না তাদের উপর নির্যাতন ও ভয়ভীতির খড়গ নেমে আসতো । হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের পর জালাল উদ্দিন আহমদের ক্ষমতা ও শক্তি কমে যায় । নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী ২০২১ সালের ১৯ এপ্রিল মাওলানা জালাল উদ্দিন আহমেদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আসামী জালাল উদ্দিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর ২০১৩ সালে রাজধানীর শাপলা চতৃরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দুই মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা । এরপর শুনানি শেষে আদালত পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০২১ সালের ২৬ মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে হওয়া ১৫৪ মামলার তদন্ত এখনও শেষ হয়নি । এসব মামলায় এক লাখেরও বেশি আসামীর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩’শ জনকে । জামিনে আছেন পাচশ"র বেশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম ৷ পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় সংগঠনটির নেতাকর্মীরা । রাজধানীর বাইরে নারায়ণগঞ্জ, টট্টগ্রামসহ সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের আরও কয়েকটি জেলায়। সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ায় । হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় সরকারি-বেসরকারি স্থাপনায় । সারা দেশে নিহত হয় ১৯ জন। পুলিশসহ আহত হয় পাচশ’র বেশি মানুষ । ওই সময়ের ঘটনায় সারাদেশে মামলা হয় ১৫৪টি । সর্বোচ্চ ৫৬টি মামলা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ১৪, চট্টগ্রামে ১১, নারায়ণগঞ্জে ৮, মুন্সিগঞ্জে হয় ১০টি মামলা । এসব মামলায় আসামী করা হয় এক লাখেরও বেশি। গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৩শ' আসামি ৷ যাদের মধ্যে জামিনে আছেন পাঁচশ'র বেশি। উক্ত ঘটনার মামলায় ২০২১ সালের ১৭ এপ্রিল মাওলানা জালাল উদ্দিন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি- বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা । এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়। ১৮৫ ৬৫. আতাউল্লাহ আমীন সহ-সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম ও যুগ্বমহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস আতাউল্লাহ আমীন ১৯৮০ সালে শরিয়তপুর জেলার নড়িয়ায় জন্মগ্রহণ করেন। খেলাফত মজলিস ছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক । হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন তরুণ বয়স থেকে একজন উগ্রবাদী বক্তা হিসেবে পরিচিত বিভিন্ন সবসময় জ্বালাময়ী বক্তব্য দিয়ে তরুণ যুবকদের মাঝে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিতেন। খেলাফত মজলিসের ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের মাধ্যমে মূলত তার রাজনৈতিক হাতেখড়ি । হেফাজত নেতা মামুনুল হকের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা হওয়ার পর থেকে তার দাপটে অতিষ্ঠ হয়ে ওঠে অন্যান্য নেতারা । মামুনুল হকের আস্থাভাজন হিসেবে নিজের ক্ষমতার দাপট দেখাতেন দলের অভ্যন্তরে । খেলাফত মজলিসের পক্ষ থেকে বিভিন্ন বিবৃতিগুলো তিনিই লিখে দিতেন। ২০১০ সালের ১৫ নবেম্বর দৈনিক সংগ্রামে প্রকাশিত একটি উদ্যোগ নিলে দেশের জনগণ তা কোনভাবেই মেনে নিবে না। কারণ ৯০ ভাগ মুসলমানদের এ দেশে মুসলমানদের বিশ্বাস ও অনুভূতির সাথে ওতোপ্রতোভাবে জড়িত ইসলামী রাজনীতি বন্ধ করা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। আশাকরি সরকার ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে '৭২-এর সংবিধানে ফিরে গিয়ে এনালগ বাংলাদেশে ফিরে যাবে না। “১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা ও ধর্মনিরপেক্ষতায় উল্লেখ নেই । ১৯৭২ সালের ১৯ মার্চ ইন্দিরা-মুজিব স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ ভারতীয় এই চার মূলনীতি রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া হয়। এই চুক্তির পর ১৯৭২ সালের ৪ নবেম্বর গণপরিষদে গৃহীত সংবিধানে ভারতীয় চার মুলনীতিকে বাংলাদেশে গ্রহণ করিয়ে নেয়া হয়। ৯০% মুসলমানের বাংলাদেশে যারা ধর্মীয় বা ইসলামী রাজনীতি বন্ধ করার জন্য পরামর্শ দিচ্ছে, তারা সরকারের কল্যাণ চায় না। ইসলামী রাজনীতি বন্ধ করতে হলে পবিত্র কোরাণের রাজনীতি সংক্রান্ত আয়াত ও হাদিসসমূহ নিষিদ্ধ করতে হবে। এ অধিকার কোন সরকার ও পার্লামেন্ট এবং আদালতের নেই। সরকার আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নিতে হবে । অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ।” ২০১৩ সালের ২৯ মার্চ রাজধানীর পল্টন থানার আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে একটি মামলা হয় । মামলা নং-৬০। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮৬

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।