৬৩. জুবায়ের আহমেদ সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইসলামী এঁক্যজোট জুবায়ের আহমেদ ১৯৬৭ সালে ব্রান্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে জামাতে দাহুম (পঞ্চম শ্রেণি) থেকে পঞ্জুম (দশম শ্রেণি) পর্যন্ত পড়াশোনা করেন। তিনি ১৯৮৬ সালে লালবাগ মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় পরিচালকদের বিভক্তির ফলে এটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি ভর্তি হন বড়কাটারা মাদ্রাসায় । কিন্তু সেখানে আর আনুষ্ঠানিক দরসে অংশ নেওয়া হয়নি ইতিমধ্যে লালবাগ জামিয়া কোরআনিয়ার একাংশ ছাত্র-শিক্ষক নিয়ে মোহাম্মদী হাউজিং ঢাকার মোহাম্মদপুরে শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠা করেন জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা । ফলে মুফতি মাওলানা জুবায়ের আহম্মদ বড়কাটারা আর না গিয়ে চলে যান জামিয়া মোহাম্মাদিয়ায়। এখানে ২ বছর মাদ্রাসা চলার পর শায়খুল হাদিস জামিয়া রাহমানিয়া আরাবিয়া নামে সাতমসজিদ সংলগ্নে মাদ্রাসা স্থানান্তর করেন। মাওলানা জুবায়ের আহম্মদও চলে আসেন জামিয়া রাহমানিয়ায়। অতপর এই জামিয়া রাহমানিয়া থেকেই ১৯৯১ সালে দাওরায়ে হাদিস শেষ করে ‘মাওলানা’ সনদ লাভ করেন। মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত । শিক্ষকতা হেফাজত নেতা মাওলানা জুবায়ের আহমদের প্রধান পেশা হলেও তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত, তার শ্বশুর মাওলানা ফজলুল হক আমিনী যেমন নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ ও ইসলামী এঁক্যজোট এর নামে তিনিও কয়েকটি ইসলামী মৌলবাদী দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, সর্বশেষ ইসলামী এক্যজোট বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বে আছেন। জুবায়ের আহমেদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির। হেফাজত নেতা জুবায়ের আহমদের বিরুদ্ধে দায়ের করা ২০১৩ সালের ৫ মের মামলাগুলোর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে নতুন করে তার বিরুদ্ধে নাশকতার মামলাও দায়ের হয়েছে। গ্রেপ্তার হওয়া মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িতু পালন করছিলেন। তিনি মৌলবাদী সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা ও ইসলামী এঁক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি আমিনীর জামাতা । মাওলানা জুবায়ের আহমদ মুফতি আমিনীর একান্ত খাদেম থাকাকালীন বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করতেন। সফরকালীন বিভিন্ন উগ্ঘবাদীদের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাবেক আমির মুফতি আব্দুস সালাম ও হুজির ভারপ্রাপ্ত আমির মুফতি শফিকুর রহমান হচ্ছেন তার কাছের বন্ধু । এসব জঙ্গিদের সাথে মুফতি আমিনীর ১৮৩ পরিচয় এবং লালবাগ মাদ্রাসায় যাতায়াতের সুযোগ করে দিয়েছিলেন মাওলানা জুবায়ের আহমদ ।পরবর্তীকালে তার সাথে জঙ্গি নেতাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ও ঘাঁটি ৷ বাংলাদেশ ইসলামী এঁক্যজোটের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে সর্বশেষ সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন । সরকার বিরোধী বিভিন্ন সভাসমাবেশ করতে সবসময় দৌড়ঝাপ করতেন হেফাজতের এই নেতা । লালবাগ ও ঢাকার বিভিন্ন স্থানে হেফাজতের পক্ষে যেসব সভাসমাবেশ এবং ওয়াজের আয়োজন করা হত সবখানেই তিনি নিজেই উপস্থিত থাকতেন । কওমি মাদ্রাসা কেন্দ্রিক তার একটি উগ্র বাহিনী রয়েছে। উক্ত বাহিনীর কাজ হচ্ছে ঢাকায় মিছিল মিটিংয়ের সময় ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো । ২০২১ সালের ১৩ এপ্রিল পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) । ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলা এবং ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংঘটিত সহিংস ঘটনায় একই থানার একাধিক মামলার আসামী তিনি । ৬৪. জালাল উদ্দিন আহমেদ সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও যুগ মহাস চব, খেলাফতে মজলিস মাওলানা জালাল উদ্দিন আহমেদ ১৯৭০ সালে ঢাকার লালবাগ থানায় জন্মগ্রহণ করেন। তিনি খেলাফতে মজলিশের যুগ্া-মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক। হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন হিসেবে পরিচিত । হেফাজতের বিতর্কিত নেতা মামুনুল হকের খুবই কাছের বন্ধু হিসেবে তার রয়েছে আরেকটি পরিচয় । মামুনুল হকের সহকর্মী হিসেবে হেফাজতের তান্ডব ও নাশকতামূলক কর্মকান্ডে তিনি সবসময় সঙ্গ দিতেন। তিনি মামুনুল হকের বাবার প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্া-মহাসচিব হওয়ার বদৌলতে যেতেন। খেলাফত মজলিসের হয়ে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নামে মৌলাবাদী দাওয়াতী প্রচার করতেন। ঢাকায় হেফাজতের যেকোনো নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তার ব্যাপক ভূমিকা রয়েছে। কওমি ছাত্র- শিক্ষকদেরকে ব্যবহার করে নিজেই বনে গেলেন নেতা । হেফাজতের নামে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সংগৃহীত অর্থ নিজের ব্যক্তি স্বার্থে খরচ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৮৪
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।