হামিদীর ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ- সভাপতি মুফতি ইলিয়াস হামিদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান রিমান্ডের এই আদেশ দেন। ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ । নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উশ্রবাদিতা ও অপপ্রচার চালানোর অভিযোগে মামলার বিবরণ থেকে জানা গেছে, মুফতি ইলিয়াসসহ মোট নয় জনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধন-২০১৩) ১০/১১/১২/১৩ ধারায় মামলা হয়েছে। র্যাব-২ এর ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি “মাদানী HD মিডিয়া চ্যানেলে প্রকাশিত নেত্রকোণার একটি ওয়াজ মাহফিলে মুফতি ইলিয়াস হামিদী বলেন, “হে যুবক ভাইয়েরা, এখন সমগ্র বাংলাদেশে চলছে দাওয়াতের কাজ। আমাদের কাজ এখন দাওয়াত দেওয়া । যখন সময় আসবে জিহাদের তখন সবাইকে জিহাদে ঝাপিয়ে পড়তে হবে । সামনে সেই দিন আসতেছে । যখন জিহাদের ডাক আসবে তখন আর ঘরে বসে থাকা যাবে না। “হে মুসলীম ভাইয়েরা, আর দেরি নয় এখনই নেমে পড়ুন, ইসলাম রক্ষার জন্য, ঘরে বসে থাকলে চলবেনা, ওরা আল্লাহর কোরান ফুরিয়েছে, ওরা আমাদের ভাইদের কে মেরেছে, যতক্ষণ পর্যন্ত আমরা এর বদলা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসবো না, আল্লাহ আমাদের সাথেই আছেন । ওহে নাস্তিকদের দল হুঁশিয়ার হও এখনি । নইলে বাংলার মুসলমান রা ছাড়বে না তোমাদের কোন দিন দরকার হলে যশোরেরে মাটি থেকেই তোমাদের বিতাড়িত করার তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশা আল্লাহ ৷” ৬২. শরিফউল্লাহ সহ-প্রচার সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাওলানা শরিফউল্লাহ ১৯৮০ সালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়া কওমি মাদ্রাসা থেকে পঞ্চম-দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ- প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা । পুলিশের মামলার বিবরণী থেকে জানা যায়, ‘২০১৩ সালের ৬ মে ভোর ৫টা ৫ মিনিটের দিকে হেফাজত নেতাকর্মীরা যাত্রাবাড়ী থানার ডব্লিউ জেট ফিলিং স্টেশনের বিপরীত দিকে রাস্তার ওপর কদমতলী থানার কাজে ব্যবহৃত ঢাকা মেট্রোঠ- ১৪-১৭০৫ পুলিশ পিকাপে অগ্নিসংযোগ করে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ওই দিন সকাল ৯ টার দিকে ১৮১ যাত্রাবাড়ী থানার রায়েরবাগস্থ ইউনাইটেড পেট্রোল পাম্পের সামনে পৌঁছা মাত্রই আসামি শরীফ উল্লাহসহ অন্য আরও ৪০০/৫০০ জন দুক্কৃতকারী হঠাৎ করে ট্রাকটির ওপর বেআইনিভাবে মারমুখী হয়ে গাড়ির ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং গাড়িতে অবস্থানকারী ফোর্সদের হত্যার উদ্দেশ্যে ইট-পাথর, লোহার রড, পাইপ ইত্যাদি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা পালিয়ে প্রাণ রক্ষা করেন ।' হেফাজত নেতা শরিফ উল্লাহ ছাত্র জীবনে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ( হুজির) সক্রিয় সদস্য ছিলেন । ঢাকার কামরাঙ্গিরচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় অবস্থিত তৎকালীন হুজির কার্যালয়ে তিনি যাতায়াত করতেন । কেরানীগঞ্জের বিভিন্ন স্পটে হুজির পরিচালনাধীন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। হুজির একজন সদস্য হিসেবে বিভিন্ন কওমি মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের মাঝে জিহাদী দাওয়াত বাজার মুফতি ইজাহার ইসলামের জমিয়াতুল উলুম মাদ্রাসায়ও তিনি নিয়মিত যাতায়াত করতেন। হুজির সাবেক আমির ২১ আগস্ট মামলার মৃত্যুদন্তপ্রাপ্ত আসামী প্রয়াত হাফেজ মাওলানা কমান্ডার ইয়াহিয়া ছিলেন হেফাজত নেতা শরিফউল্লাহর প্রশিক্ষক । হুজির সাবেক কেন্দ্রীয় নেতাদের সাথে তার সম্পর্ক রয়েছে এখনো। হেফাজতে ইসলামের ভেতরে মানহাজি গ্রুপ প্রতিষ্ঠার পেছনেও তার ভূমিকা রয়েছে। হেফাজতের সাবেক আমির প্রয়াত আহমদ শফীর মৃত্যুর পর মানহাজি গ্রুপের মাধ্যমে হুজির সাবেক সদস্যরা হেফাজতের মূল কমিটিতে প্রবেশ করতে সক্ষম হন। ২০২১ সালের ১৩ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেপ্তার করেছে। মুফতি শরিফ উল্লাহ ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, মুফতি শরিফউল্লাহ হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন । ২০১৩ সালের ৫ মের তাণ্ডব ছাড়াও ২০২১ সালের ২৬ মার্চ হেফাজতের সহিংসতার সঙ্গে তার যোগসূত্র রয়েছে। তাকে ২০২১ সালের ১৪ এপ্রিল আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডিবি সুত্র জানায় । স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসা নিয়ে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম । হেফাজতের কেন্দ্রীয় যুগ্া-মহাসচিব মাওলানা মামুনুল হকের রিসোর্টকান্তের পর একে একে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা । রাজধানী যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আদেশ দিয়েছেন আদালত । ১৮২
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।