শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

লড়াই করার জন্য প্রস্তুতি লাগে । আমরা প্রস্তুত আছি। জুনায়েদ বাবুনগরী, ওলামায়ে একরাম যখনই আমাদের ডাকবে তখনই আমরা রাজপথে নেমে আসব ইনশাল্লাহ ৷ ২০২১ সালের ৭ই মার্চ 41010 Media’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত এক ওয়াজে দেখা যায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজী বলছেন, “কেন আমরা আল্লাহর নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তি চাই, তোমরা জানতে চাও? আমার কাছে এক কোটি যুক্তি আছে। যদি রসুলের কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয় তবে এর উপযুক্ত জবাব দেয়া হবে। যদি মুসলমান হিসেবে মরতে চাও, মুনাফেক হিসেবে মরতে না চাও, তবে দেশের জন্যে, ঈমানের জন্যে, শান্তির জন্যে এমন একটি আইন চাই যেখানে কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি হবে। না হলে আল্লাহর কসম বলছি, আমাদের গায়ে আগুন লাগলে আমরা সারা বাংলাদেশে আগুন ছড়িয়ে দেব। তোমাদেরকে ইজ্জত পুনরুদ্ধারের তরিকা বলে দেই। যদি বাংলার জমিনে হেফাজত থাকে তবে আল্লাহ তোমাদের ইজ্জত বাড়িয়ে দেবে । আর যদি বাংলাদেশে হেফাজত না থাকে তবে তোমাদের ইজ্জত কতটা যাবে তা আল্লাহই জানেন । আমরা যদি বাংলাদেশে কোরান বাধ্যতামূলক করতে চাই তবে নাস্তিক মুরতাদদের গায়ে আগুন ধরে যায়। পাকিস্তানেও স্কুল কলেজে কোরান শেখা বাধ্যতামূলক । “হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম, এদেশে মুসলমানদের জন্য কোরান শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আমরা তা দেখতে পাই না। তোমরা কাকে পরোয়া করো? আজকে প্রাইমারি স্কুলে, হাইস্কুলে কোটি কোটি শিক্ষার্থী কোরান পড়তে পারে না। তাই কোরান শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ভালভাবে বলছি। যদি না শোনো তবে আঙুল ত্যাড়া করতেও আমরা জানি ।' ২০২০ সালে “15181710 7108 TV’ ইউটিউব চ্যানেলে প্রচারিত- কুষ্টিয়া শাহ মিরপুর দারুল উলুম মাদ্রাসার একটি ওয়াজ মাহফিলে মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, “আমার সোনার বাংলা’ গানটি লেখা হয়েছিল ১৯০৫ সালে। তখন বঙ্গভঙ্গের বিরোধিতা করে রবি ঠাকুর এটা লিখেছিলেন, “বঙ্গভঙ্গ হলে সেদিন আমাদের এই পূর্ব বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়তো । রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে চলে যাওয়ার বেশ সম্ভাবনা ছিল। এর ফলে শিক্ষা, কর্মসংস্থান ও অন্যান্য রাজনৈতিক সুযোগ-সুবিধা আদায়ের ক্ষেত্রে এ অঞ্চলের নির্যাতিত মুসলিম ও দলিত শ্রেণির প্রজাদের উন্নয়ন ও অগ্রগতির পথও প্রশস্ত হতো । জমিদারিত হুমকির মুখে পড়তো । তাই নিজের জমিদারিতৃ, পূর্ববাংলার মুসলমান ও দলিত শ্রেণির প্রজাদের শোষণ এবং অভিজাত বর্ণহিন্দুর আধিপত্য নিরঙ্কুশ রাখার স্বার্থে রবিঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা করে এই গানটি লিখেছিলেন । “গানটি এমনকি পূর্ব-পশ্চিম উভয় বাংলার একত্রীকরণের কিংবা অখণ্ড বাংলার এতিহাসিক প্রেরণাও জোগায় । ফলে এটি কোনোভাবেই বাঙালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন জাতিরাষ্ট্রের চেতনার প্রতি সর্মথন দেয় না। অথচ আজকের বাংলাদেশ ১৭৯ একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। আর কলকাতা তথা পশ্চিমবঙ্গ ভারতের অধীন একটি পরজীবী অঙ্গরাজ্য মাত্র! “আমার সোনার বাংলা’ গানটি আগাগোড়াই পৌত্তলিক ভাবপুষ্ট । হিন্দু সম্প্রদায় যেভাবে গরুকে “মা' বলে পুজা করে, ঠিক সেভাবে দেশকেও “মা” কল্পনা করে পূজা করার মতো একটা শেরেকি ভাব এই গানটির মধ্যে নিহিত আছে। ফলে হিন্দু সম্প্রদায়ের ধর্মজাত মাতৃভক্তিবাদ ফুটে ওঠে গানটিতে । “মুসলমানরা দেশের মাটি, বাতাস, আলো, বায়ু ইত্যাদিকে আল্লাহ'র দান ও তার সৃষ্টির অপূর্ব নিদর্শন হিসেবে তার প্রশংসায় শুকরিয়া জ্ঞাপনপূর্বক সিজদাবনত হয়। অথচ গানটিতে তথাকথিত “মা'-এর বন্দনা করা হয়েছে, যেন দেশ নিজেই একটা মাতৃদেবী! আর ইসলামের বিশ্বাসব্যবস্থায় কেবল আল্লাহ'র প্রতি ব্যতীত আর কোনো বিশেষ ভক্তিবাদের স্থান নেই, কারণ তা শিরক বলে কঠোরভাবে নিষিদ্ধ । আকিদার সাথে সরাসরি সাংঘর্ষিক কয়েকটি লাইন গানটি থেকে তুলে না ধরলেই নয়। তা হলো: “ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে / দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে / ও মা, গরিবের ধন যা আছে তাই দিবো চরণতলে / মরি হায়, হায় রে। এখানে বিশেষত “তোর চরণেতে দিলেম এই মাথা পেতে’ এবং “গরিবের ধন যা আছে তাই দিবো চরণতলে'_ এ দুটি লাইনে যেন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবগাভীর্যে দেবীর পাদদেশে পুজার অর্ঘ্য নিবেদনের গভীর আর্তি জেগে ওঠে! তাছাড়া দেশকে “মা” হিসেবে গণ্য করার প্রবণতা একসময় ভারতবর্ষের মুসলমানদের মধ্যে ছিল না; হিন্দুদের স্বভাবজাত ধর্মীয় মাতৃভক্তিবাদপ্রসূত “দেশমাতা” ভাবনার জন্ম হয় এবং পরবর্তীকালে সাংস্কৃতিকভাবে সেটা ধীরে ধীরে মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ে । গরুকেও হিন্দুরা ধর্মীয় “মা” হিসেবে পূজা করে । সুতরাং মাতৃভক্তিবাদ হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ ধর্মাচার মাত্র। তাই, পৌত্তলিক ভাবপুষ্ট হওয়ায় “আমার সোনার বাংলা” গানটি নিয়ে বিশেষত ওলামায়ে কেরামের আপত্তি থাকা স্বাভাবিক। আমি এই সংগীতের পরিবর্তন চাই ।” ৬১. মুফতি ইলিয়াস হামিদী সহ-অর্থ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ মসজিদের খতিব, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদী ঢাকা জেলার কেরানীগঞ্জে ১৯৬৭ সালে জন্ুগ্রহণ করেন। এখানকার ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার বর্তমান পরিচালক তিনি । ২০২১ সালের ১১ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ফেরার পথে মুফতি ইলিয়াস হামিদিকে গ্রেপ্তার করেছে র্যাপিড আযাকশান ব্যাটালিয়ন (র্যাব) । হেফাজত নেতাদের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র্যাবের একটি দল সাদা পোশাকে ১৮০

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।