শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

দেওয়াসহ যেসব ফৌজদারি অপরাধ হয়েছে- প্রত্যেকটিতেই তার সম্পৃক্ততার কথা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। “হেফাজতের তান্ডবের ঘটনায় যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের মধ্যে একজন ঘটনাগুলো সংঘটিত হয়েছে, প্রত্যেকটি ঘটনার সঙ্গে তিনি (জাকারিয়া) নিজেকে সম্পৃক্ত করেছেন। যেহেতু তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার অপরাধ সম্পৃক্ত হয়েছে, কমবেশি প্রত্যেকটি ঘটনায় কোথাও কোথাও তার সম্পৃক্ততা ছিল, কোথাও কোথাও তার নির্দেশ ছিল, কোথাও কোথাও তার ইন্ধন ছিল ৷’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন ২০২১ সালের ২৬ মার্চ দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানায় ভাঙচুর, স্থানীয় ভূমি অফিসে অগ্নিসংযোগসহ রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয় হেফাজতের নেতাকর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি ছুড়লে হেফাজতে ইসলামের চার কর্মী নিহত হয। এর জেরে তিনদিন ধরে হাটহাজারী থানার অদূরে হেফাজতের মূল ঘাটি হিসেবে পরিচিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ইটের দেওয়াল তুলে অবরোধ তৈরি করে রাখে সংগঠনটির নেতাকর্মীরা । একই ঘটনার জেরে চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় প্রথমে সাতটি মামলা করা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগে এনে হেফাজত নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী । ২০২১ সালের ৬ মে ঢাকা পোস্ট টুয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২১ সালের ৬ মে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় মামলাটি করা হয়। মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে হেফাজত নেতা ফয়েজীর পরিচয় হয়। মেসেঞ্জার ও হোয়াটসত্যাপ চ্যাটিংয়ের মাধ্যমে তাকে ফুসলাতে থাকেন। পরে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীকে হাটহাজারীতে আসতে বলেন। সে অনুযায়ী ওই নারী হাটহাজারী এলে ওই বছরের নভেম্বরে পৌরসভার ফটিকা গ্রামে কনক বিল্ডিংয়ের নিচ তলায় বাসা ভাড়া করে দেন হেফাজত নেতা ফয়েজী। প্রায় এক বছর ধরে ভাড়া বাসায় অবস্থানকালে বিভিন্ন সময় তিনি ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরে তার খালার বাসায় চলে আসেন। এরপরও বিয়ের প্রলোভন দিয়ে সুকৌশলে বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে ফয়েজী তাকে ধর্ষণ করেন । অবশেষে তার প্রতারণা বুঝতে পেরে ওই নারী নিজে বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। “হেফাজত নেতা ফয়েজী হাটহাজারীতে সহিংসতার মামলার এজহারভুক্ত আসামি । একাধিক নারীর সঙ্গে ফয়েজীর বিবাহবহির্ভূত সম্পর্ক: হেফাজতে ইসলাম ১৭৭ বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হেফাজতে নেতা নোমান ফয়েজীর একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভীত সম্পর্কের প্রমাণ পায় পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “মানুষ মাত্রই ভুল করে৷’ এছাড়া জাকারিয়া নোমান দেশজুড়ে হেফাজতের তাণ্ডবের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলেও দাবি পুলিশের । ২০২১ সালের ৭ মে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, তিনি (জাকারিয়া নোমান) বিবাহিত কিন্তু তার কাছ থেকে পাওয়া মোবাইল ছিল। এছাড়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে, একাধিক নারীর সঙ্গে তার বিবাহবর্হিভূত সম্পর্ক ছাড়াও বিবাহবহিভূত শারীরিক সম্পর্কও ছিল। আছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, বেশকিছু চ্যাটিং পেয়েছি, যাদের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। আমাদের হাতে সেগুলো আছে। তদন্তের স্বার্থে আমরা সেগুলো এখন প্রকাশ করব না। ওই নারীদের সঙ্গে যে তার যোগাযোগ ছিল এবং অনৈতিক সম্পর্ক ছিল, সেগুলো এই চ্যাটিংয়ের মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তিনি নিজেও আমাদের কাছে স্বীকার করেছেন ।" ৬০. সাখাওয়াত হোসাইন রাজী সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী এক্যজোট হেফাজতে ইসলামের সাবেক সহকারী মহাসচিব ও বাংলাদেশ ইসলামী এঁক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে । ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি 'বিডি ইসলামিক সেন্টার' নামে একটি ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত এক ওয়াজে মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, “নামাজের জামাতে যাওয়াটা বাধ্যতামূলক করা নাকি অসাংবিধানিক? এই দেশে অনেক কিছু আমাদের উপর চাপিয়ে দেয়া হয়। ছবি টানানো বাধ্যতামূলক করা হয়, মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করা হয়। নামাজ আল্লাহ বাধ্যতামূলক করেছেন । প্রয়োজনে বাংলাদেশের সংবিধান একশ বার কাটাছেড়া করো। দল মত ভিন্ন হতে পারে, তবুও যদি তোমরা এই ধরনের নোংরা কথাবার্তা বলো তবে দেশের মানুষ কাগজ জমাইয়া তোমার গদিতে আগুন ধরাইয়া দেবে । “আমরা কর্মসূচি পালন করেই যাব । যদি কেউ মনে করে আমরা কর্মসূচি পালন করে ক্লান্ত হয়ে যাব তবে আপনারা ভুল করবেন। আমরা শাপলা চন্তুরে রক্ত দিয়ে ক্লান্ত হয়ে যাই নাই। দরকার হলে বঙ্গোপসাগর পরিমান রক্ত দেব। এই রক্তের স্রোতে ১৭৮

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।