শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আইয়ুবী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ১৯৬৯ সালে জন্শ্রহণ করেন। ঢাকার অদূরে সাভারের সুগন্ধা হাউজিংয়ে তার মারকাজুত তাকওয়াহ মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা পরিচালক । হেফাজতে ইসলামের নাশকতা ও সহিংসতার ঘটনায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা ছিল। তাকে ২০২১ সালের ২২ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে । বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। হেফাজতের নতুন কমিটি গঠন ও বক্তাদের নিয়ে রাবেতাতুল ওয়ায়েজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পিছনে ভূমিকা রেখেছিলেন তিনি। ওয়ায়েজীনদের বৃহৎ প্লাটফর্ম ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের নাম পরিবর্তন করে “রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে। এছাড়াও সংগঠনটির পুরোনো কমিটি ভেঙে মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি ও মাওলানা হাসান জামিলকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২০ সালে ১৯ সেপ্টেম্বর রাজধানীর প্রেস ক্লাব সংলগ্ন বিএমএ মিলনায়তনে দিনব্যাপী “ওয়ায়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামের করণীয়” শীর্ষক কর্মশালায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনটির উপদেষ্টা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর যৌথ সঞ্চালনায় অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা) কর্মশালায় সভাপতিত্ব করেন। দেশের সকল ওয়ায়েজদের এক্যবদ্ধ প্লাটফর্মে আনার জন্যে ২০১৮ সালের ২০ এপ্রিল ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ নামে এ সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে মুফতি উমর ফারুক যুক্তিবাদী ও নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী ও কেন্দ্রীয় মহাসচিব হিসেবে মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী দায়িত্ব পালন করছেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ'-এর কমিটির সাথে হেফাজত ইসলাম বাংলাদেশের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী একাত্মতা পোষণ করেছিলেন এবং মুঠোফোনে বক্তাদেরকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের চেতনার পক্ষে ওয়াজ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন । ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা । সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ওই সংঘাতে প্রাণ হারান অন্তত ১৮ জন। সেসব ঘটনায় একাধিক মামলা হয়। মামলার আসামীদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত হেফাজতের অন্তত এক ডজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কারাগারে রয়েছেন মাওলানা আইয়ুবী । “গাজওয়ায়ে হিন্দ' বিষয়ে তার একটি ওয়াজে তিনি বলেন, “এই উম্মাহর মধ্যে একটি দল সিন্ধ ও হিন্দের দিকে অগ্রসর হবে অবশ্যই, তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আল্লাহ্‌ সেই দলের যোদ্ধাদের মুজাহিদ) বরকত দান ১৭৫ ক্ষমা করে দিবেন। তারপর তারা যখন ফিরে আসবে তখন তারা ঈসা ইবন-ই- মারিয়ামকে সিরিয়ায় পাবে । দান করবেন, এমনকি তারা ইন্ডিয়ান রাজাদেরকে শিকলবদ্ধ অবস্থায় পাবে । আল্লাহ্‌ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন । যখন তারা সিরিয়ার দিকে অগ্রসর হবে, তখন তারা ঈসা ইবনে মারিয়ামকে (আঃ) সেখানে পাবে। “জেরুসালেমের (বাই'ত-উল-মুকাদ্দাস) একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন, যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে, এর অর্থ-ভান্ডার ভোগদখল করবে, তারপর রাজা এসব ধনদৌলত দিয়ে জেরুসালেম সজ্জিত করবে, সামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয় করবে, এবং হিন্দুস্তানে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনাটি ঘটে ।' ৫৯. জাকারিয়া নোমান ফয়েজী প্রচার সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাওলানা জাকারিয়া নোমান হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুনাহ মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক । ফয়েজী চট্টগ্রাম জেলার হাটহাজারী সদর উপজেলার পূর্বাংশে মেখল ইউনিয়নে ১৯৭৩ সালে জন্গ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা নোমান ফয়েজী। জাকারিয়া নোমান ফয়েজীর বাবা মাওলানা নোমান ফয়েজীও ছিলেন হেফাজতের উপদেষ্টা পরিষদের সদস্য। ছিলেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য ও হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া হামিযুচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক । ২০২১ সালের ২৬ মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশজুড়ে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার কমপক্ষে ১০ জন ‘মাস্টারমাইন্ড’ ছিল বলে জানিয়েছিল পুলিশ । এদের মধ্যে চট্টগ্রামের হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী একজন। ২০২১ সালের ৫ মে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের একটি দল কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করে । ২০২১ সালের ৬ মে সারাবাংলা ডটনেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, “গ্রেপ্তারের পর জাকারিয়া নোমান ফয়েজীর কাছ থেকে জিজ্ঞাসাবাদে জাকারিয়া নোমান সদস্যদের ওপর আক্রমণ, থানা ভাঙচুর, ডাকবাংলো ভাঙচুর, ভূমি অফিসে আগুন ১৭৬

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।