বক্তব্যধারীরা যদি প্রকৃত অর্থে ধর্মের প্রতি অনুগত হতেন তাহলে হিন্দু এবং খৃস্টানরা যেভাবে বাংলা ভাষাকে ব্যাপকভাবে ধর্ম প্রচারের জন্য ব্যবহার করেছিলেন, মুসলমানরাও তাই করতেন। অবশ্য বিশ শতকের গোড়ার দিকে কিছু ধর্মপরায়ণ ব্যক্তি ধর্মীয় কারণে এবং বাস্তব কারণেও ভাষার ক্ষেত্রে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন। বাংলার প্রতি মুসলমানদের এই বিরোধের কারণ ছিল অন্যত্র । মুসলমান সমাজের তৎকালীন কর্ণধাররা- যারা ছিলেন নবাব ও জমিদার পরিবার থেকে আগত, তারা লক্ষ্য করেছিলেন উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইংরেজির পরিবর্তে বাং শিক্ষাদানের মাধ্যম হিসেবে চালু করার জন্য তাদের সম শ্রেণীর হিন্দুরা “তত্তবোধিনী', “সংবাদ প্রভাকর" প্রভৃতি পত্র পত্রিকাকে কেন্দ্র করে রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন, সুতরাং এর বিরোধিতা করা দরকার । নিতান্ত সাম্প্রদায়িক কারণে নবাব আদুল লতিফ, স্যার সৈয়দ আহমদ ও আমীর আলীর নেতৃত্বে উর্দু ও ফারসী প্রচলনের দাবী উত্থাপিত হয়েছিল, যে ভাষা বিতর্ক ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত অব্যাহত ছিল । ১৯৪৭-এ ওঁপনিবেশিক ইংরেজ শাসকরা বিদায় নেয়ার সময় মোহাম্মদ আলী জিন্নাহর ধর্মীয় দ্বিজাতিতত্তের ভিত্তিতে ভারতবর্ষকে বিভক্ত করে পাকিস্তানের জন্ম দেয় । +৪৭-এর আগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা পাকিস্তান আন্দোলন সমর্থন করলেও দেশভাগের পর পরই তারা দ্বিজাতিতত্তের অন্তসারশূন্যতা ও ভ্রান্তি উপলব্ধি করে এবং বাঙালির স্বতন্ত্র পরিচয় রক্ষার জন্য বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে অবলম্বন করে। ১৯৭১ সালে এই ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করেই এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গঠিত হয় বাঙালির ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশ । ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে গঠিত কৃত্রিম পাকিস্তানের দর্শন নাকচ করে দিয়ে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল এবং যে বাঙালি মানস গঠিত হয়েছিল তার পেছনে ধর্মনিরপেক্ষ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশে যখনই গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম বেগবান হয়েছে, যখনই স্বায়ত্তশাসন ও স্বাধিকারের প্রশ্ন উঠেছে তখনই শাসক শ্রেণী জনগণকে বিভক্ত ও দলগুলোর পাশাপাশি সরকারের মালিকানাধীন গণমাধ্যম এ কাজে সহায়ক ভূমিকা পালন করেছে । ১৯৬৪ সালে কাশ্বীরের হযরতবাল মসজিদ থেকে মহানবীর এক গাছি চুল অপহরণের সংবাদে গোটা উপমহাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছিল । বাংলাদেশের হিন্দুরাও তখন সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছিল । সেই গণবিক্ষোভে রূপ নিচ্ছিল। তবে এদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সাংবাদিক সমাজ তখন সাম্প্রদায়িক নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । ১৯৭১ সালে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রকে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে ঘোষণা করে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, ধারণা করা হয়েছিল সাম্প্রদায়িকতা এতদঞ্চল থেকে নির্মূল হয়ে গেছে। "৭৫ সালে স্বাধীন ১৩ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র খারিজ করে মুখবন্ধের উপরে “বিসমিল্লাহ .......’ সংযোজন এরশাদ সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ ঘোষণা করে বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি মৌলবাদী ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চেয়েছেন। জেনারেল জিয়ার সময় সরকারী মালিকানাধীন সংবাদপত্র ও সাময়িকীগুলি “বাঙালি না বাংলাদেশী” এই অর্থহীন বিতর্ক চালু করে গোটা জাতিকে আবার দাড় করিয়ে দিয়েছিল অস্তিত্বের সংকটের মুখোমুখি । পাকিস্তান আমলের মতো অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের প্রতিপক্ষ বানানো হয়েছে। যা কিছু বাঙালি সংস্কৃতির অন্তর্গত সব হিন্দুয়ানি ও ইসলামবিরোধী বলা হয়েছে। মোল্লাদের বিচিত্র সব ওয়াজ এবং মাদ্রাসায় এখনও তাই শেখানো হয়। ১৯৯০ সালে জেনারেল এরশীদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যখন গণআন্দোলন তীব্র আকার ধারণ করেছে তখন এরশাদ ও জিয়ার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম সহযোগী যুদ্ধাপরাধী মওলানা মান্নানের মালিকাধীন দৈনিক “ইনকিলাব” ভারতে বাবরী মসজিদ ধ্বংসের মিথ্যা সংবাদ ছেপে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছিল তার জের চলেছিল বেশ কয়েক দিন। অবশ্য দৈনিক ‘ইনকিলাব’ একদিন পরই এই মিথ্যা সংবাদ ছাপার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান লুণ্ঠিত হয়েছে, গৃহে অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে এবং “ইনকিলাব'-এর উদ্দেশ্য সফল হয়েছে। সেই সময়ে ভারতেও কিছু পত্রিকা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার জন্য কিছু মিথ্যা সংবাদ ছেপেছিল। উত্তর প্রদেশের “দৈনিক জাগরণ,’ ‘স্বতন্ত্র ভারত,’ ‘স্বতন্ত্র চেতনা” ও “আজ'-এ সাম্প্রদায়িক উস্কানিমূলক মিথ্যা সংবাদ ছাপা হলে প্রেস কাউন্সিল তাদের তীব্ৰ ভসনা করে এবং কোন কোন পত্রিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। কিন্তু বাংলাদেশে দৈনিক “ইনকিলাব'-এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ছেপে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপরাধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে ‘ইনকিলাব’ ও সমচরিত্রের কিছু সাম্প্রদায়িক ও মৌলবাদী পত্রিকা সুযোগ পেলেই ভারতে মুসলমান নির্যাতনের বিষয় ফলাও করে ছাপে এবং বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে কোন কথা বলে না। ২০০১ সলের নির্বাচনের সময় আমার মতো যেসব সাংবাদিক সাম্প্রদায়িক নির্যাতন সম্পর্কে লিখেছেন, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যে নজিরবিহীন সাম্প্রদায়িক নির্যাতন ও হামলা হয়েছে দেশের প্রধান প্রধান দৈনিকগুলোতে তার বিবরণ প্রকাশিত হয়েছে। সংবাদপত্রের সম্পাদকীয় ও উপসম্পাদকীয় স্তম্ভে এই নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে, সাম্প্রদায়িক ১৪
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।