শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাবুনগর জামিয়ায় কয়েক বৎসর অধ্যাপনার পর ঢাকার আশরাফুল উলুম বড় কাটারায় ১৯৮২ সাল পর্যন্ত অধ্যাপনা করেন । ঘটনাক্রমে তার পিতার মৃত্যু হলে তিনি ধুরুংগ্রামে চলে যান ও পুনরায় বাবুনগর মাদ্রাসায় যোগদান করেন। অতঃপর ১৯৮৪ সালের ১০ই জুলাই ঢাকা জেলার অন্তর্গত খিলগাও-এ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম প্রতিষ্ঠা করেন। তিনি হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা ও আমেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । ১৯৭৮ সালে “ইসলামী আন্দোলন পরিষদ” নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কথিত ইসলাম বিদ্বেষী শক্তির মুলোৎপাটনের নামে নিজেকে সাম্প্রদায়িক ও মৌলবাদীদের নেতা হিসেবে জাহির করতে সক্ষম হন। তার জীবনের একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি সিদ্দীক আহমদ এর সাহচর্ষে। সমকালীন কাদিয়ানী বিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেন। কাদিয়ানী ফিৎনাসহ যাবতীয় নবুওয়তের দাবীদার ও তাদের তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ” এর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন ১৯৯০ সাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ৷ বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক কাদিয়ানীদের যাবতীয় প্রকাশনা নিষিদ্ধকরণ তারই মূল ভূমিকা ছিল । বক্তা হিসেবেও তিনি বিভিন্ন দেশ সফর করেছেন। তার কয়েকটি বই: আখলাকে রাসূল সাঃ, উল্কা নক্ষত্র, কাদিয়ানী ফিতনা ও মুসলিম দরখসান্দে সিতারে, তাজকেরায়ে খতীবে আজম, শেখ সাদীর রহ. এর উপদেশ ভান্ডার, কাদিয়ানের বহুরূপী ভন্ড নবী, নুকুশে জিন্দেগী ও পান্দে নামায়ে নছীর, কওমি মাদ্রাসা উদ্দেশ্য পদ্ধতি ফলাফল ইত্যাদি । মাওলানা নুরুল ইসলাম বাংলাদেশ ও যুক্তরাজ্যে বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য; যেমন- যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্টান, বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠা করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম, আল-জামিয়াতুল ইসলামিয়া নূরুল উলুম কুমিল্লা, তাজবীদুল কোরাণ মাদ্রাসা শাহনগর চট্টগ্রাম, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম গোপালপুর টাঙ্গাইল, নূরুল কোরাণ একাডেমী, রহমতবাগ মাদানীনগরসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী ২০২১ সালের ২৯ নবেম্বর দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর । ১৭৩ ৫৭. আয়ুব বাবুনগরী কেন্দ্রীয় অর্থ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক অর্থ সম্পাদক, বর্তমান কমিটির কেন্দ্রীয় নেতা ও আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আয়ুব বাবুনগরী চট্টগ্রাম ফটিকছড়ি থানাধীন দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে ১৯৭৮ সালে জন্গ্রহণ করেন। তার পিতা হেফাজতের বর্তমান আমির মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী । তার দাদা নেজামে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা হারুন বাবুনগরী | হেফাজতের সাবেক প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মহাসচিব (জুনায়েদ বাবুনগরী) হলেন তার আপন ফুফাতো ভাই। মাওলানা আয়ুব বাবুনগরীর লেখাপড়ার হাতেখড়ি “আজিজুল উলুম বাবুনগরী’ মাদ্রাসায় । প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তিনি শেষ করেন তার দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া আজিজুল উলুমে ৷ তিনি উক্ত মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। আয়ুব বাবুনগরীর রাজনৈতিক জীবন শুরু হয় ‘নেজামে ইসলাম পার্টির’ মাধ্যমে। তিনি ইসলামী এক্যজোটের' রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। মুফতি আমিনীর প্রতিষ্ঠিত জঙ্গি মৌলবাদী সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ফটিকছড়ির সিনিয়র নেতা, ইসলামী জনকল্যাণ পরিষদ এর উপদেষ্টা এবং হরকাতুল জিহাদের নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন মাওলানা আয়ুব বাবুনগরী । ১৯৯৯ সালে যখন “ইসলামী জনকল্যাণ পরিষদ' গঠিত হয়; (সিপাহে সাহাবা) তখন মাওলানা আয়ুব বাবুনগরী এই সংগঠনের উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দেন। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল জঙ্গি প্রশিক্ষণ দিয়ে জঙ্গি-মৌলবাদী ছাত্রদের মাধ্যমে হরকাতুল জিহাদকে সহযোগিতা করা । এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুফতি শাজাহান ইসলামাবাদী ছিলেন একজন হরকাতুল জিহাদের কমান্ডার ও নেতা । বর্তমানে তিনি কুয়েত প্রবাসী এবং জঙ্গি-মৌলবাদী এনজিও “ইয়াহইয়াসুন্লাহর' প্রতিষ্ঠাতা সভাপতি । আয়ুব বাবুনগরী ছাত্রজীবন থেকেই মৌলবাদী-জঙজিদের সহযোগিতা করে আসছেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, একসময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হওয়ার সুবাদে মাওলানা আয়ুব বাবুনগরী অঢেল সম্পত্তির মালিক। হেফাজতের অর্থ সম্পাদক ছাড়াও তিনি তার পিতা হেফাজতের বর্তমান আমির মুহিববুল্লাহ বাবুনগরীর পরিচালনাধীন মাদ্রাসা “আজিজুল উলুম বাবুনগর'-এর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ৫৮. খালেদ সাইফুল্লাহ যুগ্া-মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও উপদেষ্টা, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ-এর উপদেষ্টা, উত্তরা গাউসুল আজম জামে মসজিদের খতীব হেফাজতে ইসলামের যুগা-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ ১৭৪

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।