শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

শেখ আহমদ হাট হাজারীর মুফতি ফয়জুল্লাহ এর হাতে প্রথম বায়াত গ্রহণ করেন। মুফতি ফয়জুল্লাহ এর ইন্তেকালের পর মাওলানা হাফিজুর রহমান (প্রকাশ পীর সাহেব) এর হাতে বায়াত গ্রহণ করেন । সর্বশেষ আহমদ শফীর বিশেষ খলিফা হিসেবে বায়াত গ্রহণ করেছিলেন। তিনি নব্বইয়ের দশক ও শূন্য দশকের শুরুর দিকে হাটহাজারী মাদ্রাসার দরসে হাদিসের শিক্ষক ছিলেন। তার কাছে হাদিস পড়া ছিল তখনকার ছাত্রদের অন্যতম স্বপ্ন । কারণ জিহাদ ও সাম্প্রদায়িক বিষয়ক হাদিসগুলো তিনি মনগড়া ব্যাখ্যা দিয়ে ছাত্রদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিতেন। তার হাদিসের দরস থেকে জড়িয়ে পড়তেন। তিনি হুজির একজন উপদেষ্টা কমিটির সদস্য ও পরামর্শক ৷ হুজির পরিচিতি ও মুখপত্র মাসিক জাগো মুজাহিদ পত্রিকায় তিনি নিয়মিত কলাম ও ফতোয়া বিষয়ক লিখতেন। তার সেইসব জিহাদ বিষয়ক লেখা জঙ্গিরা আগ্রহ সহকারে পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতেন। বাংলাদেশে জিহাদী তৈরিতে তার ভূমিকা রয়েছে। ২০২০ সালের ১৬ জুন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত দেয়া হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্যের কয়েকজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন শয্যাশায়ী হওয়ায় তিনি ছাড়া অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । উলুম ফরিদাবাদ মাদ্রাসা পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ব-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুনাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী । ৫৫. মুহিবুল হক গাছবাড়ি নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কেন্দ্রীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা মুফতি মুহিবুল হক গাছবাড়ি ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর সিলেট জেলার পিতার নাম মাওলানা ইসহাক । ডাকনাইল দক্ষিণ সরকারি বিদ্যালয়ে ৫ বছর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ছাফেলা ১ম বর্ষ থেকে আলিয়া ৪র্থ বর্ষ পর্যন্ত লেখাপড়া করেন নিজ এলাকার গাছবাড়ি মাযাহিরুল উলুম কওমি মাদ্রাসায় । ১৭১ অতঃপর ১৯৬৩-৬৪ সালে তদানীন্তন সিলেটের দারুল উলুম কানাইঘাটে ভর্তি হয়ে আলিয়া ৫ম ও ৬ষ্ঠ ২ বছরকাল মুখতাছারুল মাআনি, সুল্লামূল উলুম, মুসল্লামুস সুবুত, তাফসিরে মাদারিক প্রভৃতি কিতাব পড়ালেখা করেন। এরপর ১৯৬৫ সালে ছয়মাস ঢাকা উত্তর রানাপিং আরবিয়া হোসাইনিয়া মাদ্রাসায় পড়াশোনা করে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। সেখানে ৪ বছর অবধি উলুমে আরাবিয়ার বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করার পাশাপাশি ১৯৬৯ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। শিক্ষাজীবন সমাপ্ত হওয়ার পরই তার কর্মজীবনের সূচনা হয় প্রথমেই ১৯৬৯ সালে সুনামগঞ্জ দরগাহপুর মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে । সেখানে তিনি ৪ বছর হাদিস শাস্ত্রের বিভিন্ন কিতাবাদীর অধ্যাপনা করেন। তিনি ১৯৭৩ সালে জামেয়া কাসিমুল উলুম দরগার শিক্ষক মনোনীত হন। মাওলানা আবুল কালাম জাকারিয়া মৃত্যুর পর ২০১৯ সাল থেকে সিলেটের জামেয়া কাসিমুল উলুম দরগার মুহতামিমের দায়িত্ব গহণ করেন। এখন তিনি একাধারে জামেয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও মুহতামিম হিসাবে তিনটি পদে সমাসীন। বর্তমানে তিনি সিলেটের কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারার সিনিয়র সহ- সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, সরকার কর্তৃক অনুমোদিত কওমি মাদ্রাসার কেন্দ্রীয় শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়ার মূল কমিটির সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, আল-হাইআতুল উলিয়ার অধীনে গঠিত ইফতা বোর্ডের সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি, খাদিমুল কোরাণ পরিষদের সভাপতি, এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও বর্তমানে দরগাহ মাদ্রাসা ছাড়াও তিনি বেশকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন। তন্মধ্যে গাছবাড়ি মাযাহিরুল উলুম কৌমি মাদ্রাসা আকুনি, জামেয়া আয়েশা সিদ্দিকা (রা) দারুল হাদিস জাহানপুর বালিকা মাদ্রাসা ও খাইরুল উলুম খাদিমনগর মাদ্রাসা । ৫৬. মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাবেক মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাবেক সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত মাওলানা নুরুল ইসলাম জিহাদী ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধুরুং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রশীদ। বাল্যকালেই নাজিরহাট নাসিরুল ইসলাম বড় মাদ্রাসায় কোরাণ শরীফ হিফজ সম্পন্ন করে একাধারে কিতাবখানার অধ্যায় শেষ করে আল জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত হন । উক্ত মাদ্রাসায় এক বৎসর শিক্ষকতার পর বাবুনগর জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম মাদ্রাসায় নিয়োজিত হন। ১৭২

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।