শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মানব অঙ্গের ক্রয়-বিক্রয় । (বাংলায় অনুদিত), ৫. রহমতে আলম সা. এর মকবুল দোয়া (উদ্দু-বাংলা), ৬. মুরাওয়াজা ইসলামী ব্যাংকারী (উর্দু), ৭. হায়াতে শায়খুল কুল, ৮. তাজকেরায়ে মুখলিছ, ৯. মাকালাতে চাটগামী । ২০০০ সালে স্বদেশের ভালবাসা এবং হেফাজতের সাবেক প্রতিষ্ঠাতা আমির আব্দুস সালাম চাটগামী বাংলাদেশে ফিরে আসেন। ২০০৩ সালে দারুল উলুম হাটহাজারীতে খেদমত শুরু করেন। মুফতি আব্দুস সালাম চাটগামী দারুল উলুম হয়। বিভাগটি ইতোমধ্যে হাদিস গবেষণায় নতুন নতুন ফতোয়া অধ্যায় সৃষ্টি করেছে। দেশে ফিরে হাটহাজারী মাদ্রাসায় নিয়োগের সময় বাংলাদেশের গ্রান্ড মুফতি ছিলেন আল্লামা আহমদুল হক। তার মৃত্যুর পর ২০০৯ সালে আল্লামা চাটগামীকে বাংলাদেশের ‘মুফতি আযম’ হিসেবে মনোনীত করা হয়। মাওলানা চাটগামী ২০০১ সালে চট্টগ্রাম শহরের চাক্তাই-এ প্রতিষ্ঠা করেছেন, দারুল ইফতা খাদেমুল কুরআস ওয়াস সুন্নাহ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে বর্তমানে উচ্চতর ইসলামী আইন গবেষণা রয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ফতোয়াবাজদের একজন । ২০২১ সালের ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরা বৈঠক চলছিল। তাকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে তাকে ডেকে পাঠানো হয়। এর পরপরই সাড়ে ১১টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে যান। ত্যাম্বুলেন্স করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০২১ সালের ৮ই সেপ্টেম্বর রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয় এবং মাদ্রাসার “মাকাবারায়ে জামিয়াতে দাফন করা হয়। ৫৩. আব্দুল হামীদ মধুপুর নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী এক্যজোট মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) ১৯৫৪ সালে বিক্রমপুরের (মুন্সিগঞ্জ জেলার) সিরাজদিখান থানাধীন রাজানগর সৈয়দপুর ইউনিয়নের মধুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনিরুদ্দীন। মাওলানা হামীদের প্রাথমিক শিক্ষা নিজ গ্রামের দক্ষিণ মধুপুর শরীয়তুল্লাহ বেপারী মসজিদের মক্তব থেকে আরম্ভ হয়। প্রাথমিক শিক্ষার পর উচ্চ শিক্ষা অর্জনের জন্য নোয়াখালীতে অন্তর্গত চাটখিল থানাধীন কেশুরবাগ গ্রামের আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি হন । সেখানে চার বছর পড়াশুনার পর সর্বোচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে দারুল উলুম আল ১৬৯ হুসাইনিয়া ওলামা বাজার গমন করেন। সেখানে দীর্ঘ ছয় বছর পর দাওরায়ে হাদিস সমার্পন করেন। মধুপুরের পীর ১৯৭০ সালে লেখা পড়া শেষ করে এক টানা দেড় বছর সময় লাগানোর পর ছয় মাস কাকরাইলে মুকীম হিসাবে থাকেন । পরে এলাকায় ফিরে দক্ষিণ মধুপুর মসজিদ সংলগ্ন মক্তব যেখানে তিনি নিজেই প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন । দীর্ঘ চার বছর মাদ্রাসা সেখানেই ছিল। ২০২১ সালের ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত হরতালের সমর্থনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মিছিল বের করা হলে পুলিশের বাধা ও উপর্ূপরি গুলিবর্ষণে মাওলানা আব্দুল হামিদ গুলিবিদ্ধ হন। জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের ২০২১ সালে বিলুপ্ত কমিটি ও বর্তমান আহ্বায়ক কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে হেফাজতের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। ২০২১ সালের ২৮ মে লেখা ওই ঘোষণাপত্রে হেফাজতের প্রয়াত প্রতিষ্ঠাতা আমির মাওলানা আহমদ শফীর আদর্শে অবিচল থাকার ঘোষণা দেন তিনি। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা ছিলেন । আহমদ শফীপন্থী হওয়াতে পরবর্তীকালে হেফাজতের নতুন কমিটিতে কোনো পদ দেওয়া হয়নি। তিনি দীর্ঘদিন জমিয়তের উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা ছিলেন । বর্তমান তিনি ইসলামী এক্যজোটের নায়েবে আমির পদে রয়েছেন। ৫৪. শেখ আহমদ নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও উপদেষ্টা, নেজামে ইসলাম পার্টি মাওলানা শেখ আহমদ ১৯৫০ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মিরেরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া শেষ করেন শেখ আহমদ । পড়াশোনা শেষে টানা ৩৫ বছর পর্যন্ত হাটহাজারী মাদ্রাসাতেই শিক্ষকতা করেন তিনি। এরপর চট্টগ্রামের উবাইদিয়া ফটিকছড়ি নানুপুর মাদ্রাসায় কয়েক বছর শাইখুল হাদিস হিসেবে অধ্যাপনার পর ২০১৮ সালে তাকে আবার হাটহাজারীতে নিয়ে আসা হয় । হাটহাজারী মাদ্রাসার মুঈনে মুহতামিম (সহযোগী পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আহমদ । ২০০৪ সালে হাটহাজারী মাদ্রাসায় কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই থাকে হাটহাজারী ছাড়তে হয়েছিল। ২০০৪ সালে জামিয়া ওবাইদিয়া নানুপুরে শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । হেফাজতের সাবেক প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আহমদ শফীর খুবই আস্থাভাজন ব্যক্তি ছিলেন শেখ আহমদ । মাদ্রাসা ও ব্যক্তিগত প্রায় সব কাজেই তিনি আহমদ শফীর সহযোগী ছিলেন। শেখ আহমদ দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চট্টগ্রামের উল্লেখযোগ্য অনেক কওমি মাদ্রাসার শুরা সদস্য (পরিচালনা কমিটির সদস্য)। এমনকি তিনি হাটহাজারী মাদ্রাসার বর্তমান চাকরিরত দুই-তৃতীয়াংশ শিক্ষকদের শিক্ষক। ১৭০

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।