অন্তর্বতীকালীন পরিচালনা কমিটির মাধ্যমে চলছিল মাদ্রাসা। ২০২১ সালের ৪ এপ্রিল মজলিসে শুরার বৈঠকে জামিয়ার পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বতীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতি মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে ২০২১ সালের ২১ মে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কাসেমী এজাহারভুক্ত আসামি । তার বিরুদ্ধে ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও ২০২১ সালের নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের বিভিন্ন ঘটনায় তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। হেফাজতের এই নেতা জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। ২০২১ সালের ৯ জুন মনির হোসেন কাসেমীকে বারিধারা মাদানিয়া মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ৫১. আবদুর রব ইউসুফী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশের যে ক'জন কওমি ঘরানার সাম্প্রদায়িক রাজনীতিক রয়েছেন আবদুর রব ইউসুফী তাদের অন্যতম । তিনি জমিয়তে উলামায়ে ইসলামের মাধ্যমেই রাজনীতির উলামায়ে ইসলাম বাংলাদেশের “সাংগঠনিক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি । হাফেজ্জী হুজুরের নির্বাচনী আন্দোলন ও পরবর্তীকালে শাইখুল হাদিস আজীজুল হকের নেতৃত্বে কাজ করার মধ্য দিয়ে নিজ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে এদেশে মৌলবাদী ধারাকে ছড়িয়ে দিয়েছেন । আবদুর রব ইউসুফী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন ও নেতৃত্ব দিয়েছেন। শামসুদ্দীন কাসেমী পরিচালিত বর্তমানে তিনি ঢাকায় একটি দ্বীনি দারসগাহের মহাপরিচালক ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ১২ জুন দৈনিক পূর্বকোণের এক প্রতিবেদনে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর একটি জবানবন্দির রেকর্ড প্রকাশিত হয়েছে। উক্ত জবানবন্দিতে তিনি বলেন- “হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর রূপ পাল্টে যায় হেফাজতের জামায়াত-বিএনপির সাথে সখ্যতা গড়ে তোলে জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা । বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় ১৬৭ জোটের পক্ষ থেকে জমিয়েতে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুল রব ইউসুফী হেফাজতের সাথে সমন্বয় ও তথ্য আদান প্রদানের দায়িত্ব পালন করছেন। দু'জনে আবার হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নায়েবে আমিরের দায়িত্ব পালন সরকারবিরোধী ইসলামী দল এবং বিএনপি-জামায়াতের সাথে সমন্বয় করে কাজ করতে নির্দেশনাও দিয়েছে হেফাজত |” ৫২. আব্দুস সালাম চাটগামী উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাবেক প্রধান মুফতি, জামেয়াতুল উলুম আল্লামা বানুরী মাদ্রাসা, পাকিস্তান আব্দুস সালাম চাটগামী পাকিস্তানের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা বানূরী টাউন করাচির সাবেক প্রধান মুফতি । সর্বশেষ ছিলেন দারুল উলুম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস । তিনি ১৯৪৩ সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার নলদিয়া গ্রামে জনুগ্রহণ করেন। গ্রামের মাদ্রাসায় প্রাথমিক পড়াশুনা শেষে ১৯৫৮ সালে বাবুনগর মাদ্রাসায় ভর্তি হন। ১৯৬৭ সালে চট্টগ্রামের জিরি মাদ্রাসায় চার বছর পড়াশুনা শেষে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ১৯৬৭ সালে উচ্চ শিক্ষার জন্য পাকিস্তানের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা বানূরী টাউন করাচিতে ভর্তি হন। সেখানে উচ্চতর হাদিস ও ফিকাহ নিয়ে পড়াশুনা করেন । ফিকাহ পড়াকালিন প্রচলিত ব্যবসায় স্বত্ব বিক্রি ও একটি তাত্বিক আলোচনা শিরোনামে একটি গবেষণামূলক প্রবন্ধ তৈরি করেন। পড়াশুনা শেষেই উক্ত জামেয়াতেই কার্যকরি মুফতি হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। মুফতি আযম ওলি হাসান টুংকির অসুস্থার পর তিনি ভারপ্রাপ্ত প্রধান মুফতির দায়িতু পান। মুফতি ওলি হাসান টুংকির মৃত্যুর পর জামেয়ার প্রধান মুফতি হিসেবে দায়িত্ব লাভ করেন। মুফতি আব্দুস সালাম চাটগামী পাকিস্তানের বানূরী টাউন করাচিতে দীর্ঘ ৩০বছর অবস্থানকালে প্রায় ৩ লক্ষ লিখিত ফতোয়া দিয়েছেন। যা জামেয়া বানূরী টাউন করাচির ইতিহাসে অনন্য মাইলফলক । বানুরী টাউনের দারুল ইফতায় ৬০ খণ্ড সম্বলিত রেজিজ্টি বইতে এসব সংরক্ষিত আছে। ফলে দেশের মাটি পেরিয়ে বিদেশেও মুফতি আব্দুস সালাম চাটগামী একজন বিখ্যাত ফতোয়াবাজ হিসেবে বেশ পরিচিত । মৌলবাদী ও ফতোয়াবাজদের নিকট ফাতওয়া’। ৪ খণ্ডের জাওয়াহিরুল ফাতওয়া ছাড়াও পাকিস্তানের করাচির শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান থেকে চাটগামীর একাধিক গ্রন্থ ছাপানো হয়েছে। চাটগামীর বইসমূহ: ১. জাওয়াহিরুল ফাতওয়া ৪ খণ্ডে প্রকাশিত । ৫ম ও ৬ষ্ঠ খণ্ড প্রকাশিতব্য! (উর্দু), ২. আপকা সুওয়াল আওর উনকা জওয়াব আহাদীছ কি রৌশনি মেঁ (উর্দু), ৩. ইসলামী মায়িশাত কে বুনয়াদী উসুল (উর্দু), ৪. ইসলাম ও আধুনিক ১৬৮
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।