৪৯. বেলাল উদ্দীন নানুপুরী কেন্দ্রীয় শুরাসদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম-এর কেন্দ্রীয় শুরা সদস্য এবং চট্টগ্রাম ফটিকছড়ির “জামিয়া উবায়দিয়া নানুপুর' মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বেলাল নানুপুরী ১৯৬৫ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা অন্তর্গত নানুপুর গ্রামে জনুগ্হণ করেন। তার পিতা মাওলানা জমিরুদ্দিন নানুপুরী ছিলেন পীর এবং নানুপুর উবায়দিয়া মাদ্রাসার মহাপরিচালক । তার পিতার পরিচালিত মাদ্রাসায় তিনি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কওমি সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। তিনি হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরীর ছোট ভাই। মাওলানা বেলাল উদ্দীন নানুপুর উবায়দিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পিতা পরিচালক হওয়ায় (বর্তমান পরিচালক তার বড় ভাই সালাহউদ্দীন নানুপুরী) তিনি উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং পরিচালনা কমিটির মেম্বারের দায়িত্ব পালন করছেন। তার পিতা শাহ জমির উদ্দীন যদিও রাজনীতি ভালোবাসতেন না কিন্তু মাওলানা বেলাল ছাত্রজীবনে সর্বপ্রথম নেজামে ইসলাম পার্টি এবং পরে হরকাতুল জিহাদে যোগদান করেন । নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে এক সময় মাওলানা বেলাল সক্রিয়ভাবে কাজ করতেন। নানুপুর উবায়দিয়ায় তার সার্বিক সহযোগিতায় “হরকাতুল জিহাদের’ কর্মকাণ্ড পরিচালিত হতো । পরে যখন হরকাতুল জিহাদ নিষিদ্ধ হয় তখন তিনি গোপনে তাদের সহযোগিতা করতেন । জঙ্গি-মৌলবাদীদের যত কর্মকাণ্ড উত্তর চট্টগ্রামে পরিচালিত হতো “ইসলামী এক্যজোটের’ ব্যানারে সব জায়গায় তার অবস্থান সবার আগে ছিল। মাওলানা বেলাল উদ্দিন নানুপুরীর সঙ্গে ইসলামী এঁক্যজোট, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন, (চরমোনাই), খেলাফত আন্দোলন, ইসলামী জনকল্যাণ পরিষদ, হরকাতুল জিহাদ সহ বাংলাদেশের প্রায় সব জঙ্গি-মৌলবাদী দলের গভীর সম্পর্ক রয়েছে। তিনি বর্তমান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য এবং হেফাজতের ঘাঁটি হিসেবে পরিচিত “জামিয়া ইসলামিয়া উবায়দিয়া নানুপুর' মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। মাওলানা বেলাল উদ্দিন তার একটি ওয়াজ মাহফিলে রোহিঙ্গাদের পক্ষে জিহাদে প্রতিশোধ ও প্রতিরোধে আল্লাহর সিংহরা প্রস্তুত হচ্ছে! মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কাছে আবেদন এবং অনুরোধ আপনারা সকলে এই উদ্ুদ্ধকর ভিডিওটি দেখুন। অবশ্যই দেখবেন ইনশা'আল্লাহ। ঈমান আরও দৃঢ় করুন। প্রত্যেকের মধ্যে জিহাদের আলোড়ন ছড়িয়ে দিন। অন্যান্য মুসলিম ভাই ও বোনদের মাঝে প্রচার করে দিন। বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করুন । এই বার্তাটি পৌছিয়ে দিন। “আরাকানে বহু প্রতিক্ষার পর জিহাদের ডাক এসেছে। আল্লাহু আকবার! মুজাহিদীন ভাইরা ট্রেনিং এবং সকল প্রস্তুতি গ্রহণ করছেন। মুরতাদ কুফফরদের ১৬৫ প্রতিরোধে তারা প্রস্তত। আল্লাহ্ তাদেরকে কবুল করুন। বিজয় দান করুন, আমীন ইয়া উম্মাতে মহম্মাদ সিংহের মত এগিয়ে চলো । ইনশাআল্লাহ্ প্রকৃত বিজয় তো আল্লাহ্, তার রাসুল (সাঃ) এবং মোমিন বান্দাদেরই | হে আল্লাহ আমাদের আপনি ক্ষমা করুন, পবিত্র করুন এবং বিজয় দান করুন বিশ্বের সমস্ত কুফ্ফারদের বিরুদ্ধে ৷ ৫০. মুফতি মনির হোসাইন কাসেমী অর্থ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও যুগ্ব-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম মুফতি মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্া-মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার সাবেক মুহতামিম (অধ্যক্ষ) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক । সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি । তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ফতুল্লায় ১৯৭১ সালে জন্ম্হণ করেন। মুফতি মুনীর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আগের কমিটির অর্থ-সম্পাদক এবং বর্তমান কমিটির যুগ্-মহাসচিব। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়ত মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে শামিম ওসমানের সাথে প্রতিদ্বন্দিতা করেছিলেন। ২০২১ সালের ৪ এপ্রিল আওয়ার ইসলাম ২৪ ডট.কম-এর এক প্রতিবেদনে বলা হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী । নায়েবে মুহতামিমের দায়িত্ব পেয়েছেন মাওলানা মাসউদ আহমদ । ‘৪ এপ্রিল ২০২১ রোববার বিকাল €টায় জামিয়ার শুরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপতি ও শুরার অন্যতম সদস্য বদিউর রহমান । “মজলিসে শুরার বৈঠকে জামিয়ার পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বতীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতি মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এছাড়া মজলিসে শুরার বৈঠকে বিগত বছরের আয়-ব্যয় ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা এবং কয়েকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। শুরা কমিটি নবনিযুক্ত মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারা আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার গুণগত মান এর আগে ২০২০ সালের ১৩ ডিসেম্বর মারা যান মাদ্রাসাটির মুহতামিম হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব নূর হোসাইন কাসেমী । তার মৃত্যুর পর ১৬৬
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।